Follow us

সাড়া ফেলেছে হুয়াওয়ে ওয়াচ ফিট

 

নিজস্ব প্রতিবেদক :: ফিটনেস ফিচার সম্বলিত হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটি তরুণদের মাঝে সারা ফেলেছে। হুয়াওয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

পাশাপাশি পিকাবু ডটকম এবং প্রযুক্তিপণ্যের রিটেইল শপ ইরনাতে মিলছে এই ওয়াচ ফিট। সম্প্রতি দেশের বাজারে বিক্রি শুরু হওয়া ডিভাইসটি ব্ল্যাক এবং অরেঞ্জ এই দুটি কালার পাওয়া যাচ্ছে। যার দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ডিভাইসটিতে অসাধারণ সব ফিচার রয়েছে। যা ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে। গ্রাহকদের জন্য হুয়াওয়ে সব সময় চেষ্টা করে উদ্ভাবনী গুণগতমান সম্পন্ন পণ্য হাতে তুলে দিতে।’

ওয়াচ ফিটের ইন্টেলিজেন্ট প্রযুক্তি ৪৪টি শারীরিক ভঙ্গি শনাক্ত করতে পারে। যার মাধ্যমে ১২টি আলাদা ওয়ার্কআউট কোর্স পূরণ করা সম্ভব। হুয়াওয়ের এই ফিটনেস ব্যান্ডে আছে ১.৬৪ ইঞ্চির রাউন্ডেড রেক্টাঙ্গুলার ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লেতে এইচডি রেজল্যুশন পাওয়া যাবে।

বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে জিপিএস, এক্সিলোরোমিটার, জাইরো। ব্যাকআপের জন্য এতে নন-রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেয়া হয়েছে। যা ১০ দিন পর্যন্ত ব্যাকআপ নিশ্চিত করে। ওয়াচটি ৫০ মিটার গভীর পানিতে সচল থাকবে। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ডিভাইসটির ওজন ৩৪ গ্রাম। এতে ৪ জিবি বিল্টইন মেমোরি দেয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন।

বিডি প্রেসরিলিস /০২ নভেম্বর ২০২০ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫