Follow us

স্যামসাংয়ের নতুন টিভি

 

নিজস্ব প্রতিবেদক :: স্যামসাংয়ের নতুন টিভি এখন আড়াআড়ি ও উলম্ব দুইভাবেই দেখা যাবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তাদের নতুন সিরো মডেলের ৪৩ ইঞ্চি ফোর-কে টিভিটি প্রয়োজন মতো ঘুরিয়ে দেখা সম্ভব। অর্থাৎ এখন থেকে এই টিভির মাধ্যমে সহজে ইনস্টাগ্রামের স্টোরি, টিকটকের ভিডিও এবং স্ন্যাপচ্যাটের কনটেন্ট যেগুলোর ভিডিও সাধারণত উলম্বভাবেই হয়ে থাকে সেগুলোকে স্ক্রিন ঘুরিয়ে পূর্ণ স্ক্রিনেই দেখা যাবে।

ভার্জ জানায়, টিভির পেছনে উলম্ব একটি স্ট্যান্ড’র সঙ্গে টিভিকে স্থায়ীভাবে আটকানো। স্ট্যান্ডের সঙ্গে আছে ৪.১ চ্যানেল ও ৬০ ওয়াটের স্পিকার। স্ট্যান্ডের সঙ্গে আটকানো টিভি অনায়াসেই রিমোট কন্ট্রোল বা স্যামসাং মোবাইলের মাধ্যমে ঘোরানো যাবে। এক্ষেত্রে গ্যালাক্সি ফোনের ডিস্প্লেকে সহজে টিভিতে রূপান্তর করা যাবে কিন্তু আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে টিভি স্ক্রিন ঘোরানোর জন্য আলাদা রিমোট ব্যবহার করতে হবে। তবে এয়ারপ্লে-২ খুব ভালো সমর্থন করবে।টিভির দাম এবং বিক্রির জন্য বাজারে কবে ছাড়া হবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং। তবে খুব শিগগিরই এটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজারে এটি আসতে পারে বলে জানিয়েছে ভার্জ।

বিডি প্রেসরিলিস /০৬ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫