নিজস্ব প্রতিবেদক :: এ বছরের মাঝামাঝি স্মার্ট ওয়াচের জগতে নতুন সংযোজন আনতে যাচ্ছে মটোরোলা। মোটো ওয়াচ, মোটো ওয়াচ ওয়ান, মোটো জি স্মার্টওয়াচ নামে এই তিনটি মডেলের স্মার্ট ওয়াচ খুব শিগগিরই বাজারে আনার ঘোষোণা দিয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি টুইটারে মডেল তিনটির বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। অনলাইনের মটোরোলার এই তিনটি স্মার্ট ওয়াচকে পরবর্তী প্রজন্মের স্মার্ট ওয়াচ হিসেবে দেখানো হচ্ছে বলে উল্লেখ করেছে এনডিটিভি। তিনটি মডেলের মধ্যে মোটো ওয়াচ মডেলটির ডিজাইন চার কোণ আকৃতির। অপরদিকে বাকি দুটি মডেল বৃত্তাকার আকৃতির, যা মটোরোলার মটো ৩৬০ স্মার্ট ওয়াচ মডেলটির সঙ্গে বেশ সাদৃশ্য আছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যটি।
টুইটার ব্যবহারকারী ফিরিপি বেরাও, যিনি নিয়মিত মোটোরোলার বিভিন্ন পণ্য সম্পর্কে তার অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি মটোরোলার এই তিনটি মডেলের স্মার্ট ওয়াচের ছবি ফাঁস করেন। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, মোটো ওয়াচ মডেলটির ডিসপ্লে চারকোণ আকৃতির এবং তা বাঁকা গ্লাস দিয়ে আবৃত। অপরদিকে মোটো ওয়াচ ওয়ান এবং মোটো জি স্মার্টওয়াচের ডিজাইন বৃত্তাকার।ডিজাইনের দিক দিয়ে মোটো ওয়াচের প্রান্ত খুবই সরু। অপরদিকে মোটো জি স্মার্টওয়াচটি বেশ মোটা ফ্রেমের। অনেকটা স্পোর্টস ওয়াচ এর স্টাইলে। জিএসএম অ্যারেনা জানায়, জি স্মার্টওয়াচটির এক পাশে দুইটি ফিজিক্যাল বাটন থাকবে। আর মোটো ওয়াচ আর মোটো ওয়াচ ওয়ানের ডিজাইনটি হবে অনেকটা অ্যাপল ওয়াচের মতো।
তবে স্মার্ট ওয়াচগুলোর প্রকাশিত অন্য একটি ত্রিমাত্রিক ছবি থেকে দেখা যায়, এটি স্বচ্ছ আবরণ দিয়ে তৈরি। আকৃতি অনেকটাই মোটো৩৬০-এর মতো। ফলে বাইরে থেকে ভেতরের চার্জিং কয়েল এবং অন্যান্য যন্ত্রাংশ স্পস্টই দেখা যাবে। অফিসিয়ালি স্মার্ট ওয়াচগুলোর বিস্তারিত এখনও জানানো হয়নি। তবে সেই টুইটার ব্যবহারকারী দাবি করছে মোটো জি স্মার্টওয়াচ বাজারে আসবে জুন নাগাদ। আর মোটো ওয়াচ এবং মোটো ওয়াচ ওয়ান বাজারে আসবে এ বছরের জুলাইয়ের দিকে। একইরকম আভাস দিয়েছে জিএসএম অ্যারেনা।ধারণা করা হচ্ছে, স্মার্টওয়াচগুলোর প্রসেসর হিসেবে বরাবরের মতোই কোয়ালকম স্ন্যাপড্রাগন থাকবে। তবে দামি স্মার্টওয়াচে থাকবে স্ন্যাপড্রাগন ওয়্যার৪১০০ প্ল্যাটফর্ম সঙ্গে কমপক্ষে এক জিবি র্যাম। আর সাশ্রয়ী সংস্করণে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৩১০০।
মোটো ৩৬০ স্মার্টওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছিল গুগলের ওয়্যার ওএস। আশা করা যাচ্ছে, মটোরোলার নতুন স্মার্ট ওয়াচ গুলোতেও একই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে।স্মার্ট ওয়াচগুলোর দাম কেমন হবে তা নিয়ে এখনও কেউ ধারণা দিতে পারেনি। তবে গিজমোচায়না ধারণা করছে, যেহেতু মোটো জি লাইনআপের মোবাইলগুলো সাশ্রয়ী মূল্যের হয়, সুতরাং এই স্মার্টওয়াচগুলোর দাম সাধ্যের মধ্যেই থাকবে।
বিডি প্রেসরিলিস /১৪ মার্চ ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫