নিজস্ব প্রতিবেদক :: দেশের শীর্ষস্থানীয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এলো সিম্ফনি আই৬৮ নামে নতুন একটি স্মার্টফোন। ১.৫ জিবি র্যাম এবং ফিগারপ্রিন্ট সমৃদ্ধ এই স্মার্টফোনটির মূল্য মাত্র ৫ হাজার ৯৯০ ৯০ টাকা ।
ফোনটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চালিত। এর ফুল ভিশন ডিসপ্লে এর সামনের দিক টি এক কথায় দারুন দেখতে। ফ্রন্ট সাইডে আছে ৫.৪৫ ইঞ্চ ডিসপ্লে এবং এর উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। ৫.৪৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর রেজ্যুলেশন এইচডি প্লাস।সিম্ফনি আই৬৮ এ রয়েছে ১.৫ জিবি র্যাম এবং ১৬ ইন্টার্নাল স্টোরেজ। মেমোরি কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। মিড হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে অনায়াসে।
সিম্ফনি আই৬৮ এ আছে ৮ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকছে ফ্ল্যাশ। ক্যামেরা ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার গুলো হলো বার্স্ট মোড, প্যানারোমা মোড, কিউ আর কোড মোড, নাইট শট, এইচডি আর মোড এবং ফেস বিউটি অপশন।
সারাদিন নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য হ্যান্ডসেটটিতে আছে ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি।এছাড়াও জি-সেন্সর এবং ফেস আনলক আছে এই স্মার্টফোনটিতে।সিম্ফনির সকল আউটলেটে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি গ্র্যাডিয়েন্ট কালারে।
বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫