Follow us

লা মেরিডিয়ানে আন্তর্জাতিক কফি দিবস উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক :: নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কফি দিবস উদযাপন করেছে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত ছিল। কফি দিবস উপলক্ষে ১ অক্টোবর হোটেলটির সিগনেচার লাউঞ্জ ল্যাটিচুড ২৩-এ আগত অতিথিরা বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে কফি উপভোগ করেন। এ সময় বেকারি আইটেমে ছিল ৫০ শতাংশ ছাড়। আয়োজনে অতিথিদের মাঝে বিশেষ ধরনের বেকারি পণ্য পরিবেশন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইনফিউজড কুকি, কাপ কেক, একলেয়ারস এবং ঘরোয়া পরিবেশে তৈরি উন্নত মানের আইসক্রিম।

আয়োজনে লাতে আর্ট-এর ওপর আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বারিস্তারা অতিথিদের মাঝে বিভিন্ন নকশা আঁকা কফি পরিবেশন করেন। লাতে আর্টে কফিটিই একটি ক্যানভাসে রূপান্তরিত হয়। এবং এই ক্যানভাসেই বারিস্তারা তাদের সৃজনশীলতার বহি:প্রকাশ ঘটান।

এই আয়োজন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা ঢাকায় আমাদের প্রতিভাবান বারিস্তাদের এবং সম্মানিত অতিথিদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। উৎসবমুখর এই দিনে অতিথিরা লাতে আর্ট সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন, যা তারা নিজেদের বাসায় প্রয়োগ করতে পারবেন। আন্তর্জাতিক কফি ডেতে ঢাকার কফিপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমরা উৎসাহিত বোধ করছি।’

বিডি প্রেসরিলিস / ০৩ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫