নিজস্ব প্রতিবেদক :: বিখ্যাত কফি ব্র্যান্ড ‘রয়েল ক্যাফে’ প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করছে। স্ক্যানসন পিআর এর মাধ্যমে কালারবার ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নির্মাতা ফাহাদ খান।
ইতিমধ্যে বিজ্ঞাপনের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে । বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা, জনপ্রিয় নৃত্যশিল্পী রিদি শেখ, র্যাম্প মডেল ইমরান খান এবং মডেল সোহানা অলিভাসহ আরও অনেকে।
প্রয়াস গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেড এর বিখ্যাত কফি ব্র্যান্ড “রয়েল ক্যাফে”। ২০১৫ সাল থেকে কফি ব্রান্ডটি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। শুরু থেকেই ব্রান্ডটি মিনি প্যাক, জার, এবং প্যাকেটজাতদ্রব্য এর মাধ্যমে পণ্য বাজারজাত করে আসছে। এখন পর্যন্ত রয়েল ক্যাফে এর বেশ কয়েকটি ব্র্যান্ড রয়েছে। গুণগত মানের স্বাস্থ্যসম্মত পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই বিখ্যাত কফি ব্র্যান্ডের মূল লক্ষ্য।
প্রয়াস গ্রুপ চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, দেশ থেকে বেকারত্ব এবং দারিদ্র বিমোচন দূরীকরণের অংশ হিসেবে আমার কফি ব্রান্ডটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি আমার দেশের প্রায় ১৭ কোটি মানুষের কাছে গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
নির্মাতা ফাহাদ খান বলেন, আমি প্রতিটি বিজ্ঞাপন নির্মাণের পূর্বে সেটির গুণগত মান ও সুনামের দিক দেখি এবং তার পরে নতুন কোনো বিজ্ঞাপনের কাজ হাতে নেই। “রয়েল ক্যাফে”এর সুনামের দিক বিবেচনা করে একটি ভিন্ন মাত্রার গল্পের উপর নির্মিত হয়েছে এই বিজ্ঞাপনটি।
বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫