Follow us

ভিশন রাইস কুকারের পাঁচটি নতুন মডেল এখন বাজারে

নিজস্ব প্রতিবেদক :: রাইস কুকারের নতুন পাঁচটি মডেলের উৎপাদন ও বাজারজাত শুরু করেছে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স।বৃহস্পতিবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল ইলেকট্রনিক্স এর নিজস্ব কারখানায় বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি ভিশন ব্র্যান্ডের এ নতুন পাঁচটি মডেলের রাইস কুকারের উৎপাদন ও বাজারজাত কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

আরএন পাল বলেন, “পণ্যের গুণগত মান ও উন্নত বিক্রয়োত্তর সেবার কারণে ভিশন ব্র্যান্ড ক্রেতাদের কাছে ভালো সাড়া পেয়েছে। ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে আমরা সবসময় সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের চেষ্টা করে থাকি। এরই ধারাবাহিকতায় নিজস্ব কারখানায় ভিশনের রাইস কুকারের নতুন মডেলগুলোর উৎপাদন শুরু হয়েছে। ফলে ভোক্তা নায্য দামে উন্নতমানের পণ্য পাবে। তাছাড়া এসব ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে, যার ফলে কর্মসংস্থানের সুযোগ অনেক বৃদ্ধি পাবে”।

তিনি আরো বলেন, বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি ভিশন রাইস কুকারের বহিরাবণ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। ফলে এটি অত্যন্ত শক্ত ও মজবুত। এতে রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ফলে শট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া আকর্ষণীয় ডিজাইনের রাইস কুকারে বাংলাদেশের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।

পাচটি মডেলের ভিশন রাইস কুকারের দাম ২১০০ টাকা থেকে ৩১৫০ টাকার মধ্যে। এসব রাইস কুকার ভিশন এম্পোরিয়াম, অনুমোদিত ডিলার, বেস্ট বাইয়ের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে ।

ভিশন ইলেকট্রনিক্স এর সিনিয়র অপারেশন ম্যানেজার মাসুদুর রহমান ও নুর মোহাম্মদ মামুন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ এবং ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫