নিজস্ব প্রতিবেদক :: দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তুলে ধরতে ৬ ফেব্রুয়ারি হতে শুরু হচ্ছে চার দিনের বেসিস সফটএক্সপো ২০২০।রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা বা আইসিসিবিতে এই মেলা অনুষ্ঠিত হবে। ১৬তম এই মেলার স্লোগান ট্রান্সফমিং লাইফ থ্রু ইনোভেশন।মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম।
মঙ্গলবার এই মেলা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ১০টি বিশেষ জোনে ৩০০ দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল থাকবে। অনুষ্ঠিত হবে ৩০টি সেমিনার যেখানে শতাধিক দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।অনুষ্ঠিত হবে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। হবে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শোকেসিং, আউটসোর্সিং কনফারেন্স।
যথারীতি থাকছে দেশি-বিদেশি ব্যবসায়ীদের বি-টু-বি ম্যাচমেকিং সেশন এতে সুইডেন, জাপান, নেদারল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠিত হবে সিএক্সও লিডারশিপ মিট।আয়োজন করা হয়েছে কনসার্টেরও।সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।
বেসিসের সহ-সভাপতি (অর্থ) ও সফটএক্সপোর আহবায়ক মুশফিকুর রহমান জানান, মেলার দশটি জোনে রয়েছে ইন্ডাস্ট্রি ৪.০ জোন, এক্সপেরিয়েন্স জোন, ভ্যাট জোন, ডিজিটাল এডুকেশন জোন, ফিনটেক জোন, উইম্যান জোন, সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন।এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন ও পরিচালক দিদারুল আলম। ছিলেন মেলার স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিডি প্রেসরিলিস /২৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫