Follow us

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশের বাজারে ব্লেড সিরিজের ‘সাশ্রয়ী’ দুটি স্মার্টফোন নিয়ে আসলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন।মঙ্গলবার ফোনের স্থানীয় অংশীদার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের কর্মকর্তারা ফোন দুটি উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন, পরিচালক মারজানা বিনতে আশরাফ, ফারিজা বিনতে আশরাফ এবং সাফওয়ান আহমেদ আয়ান।

জেডটিই ব্লেড এল২১০ এবং ভি২০২০ মডেলের স্মার্টফোনগুলো যথাক্রমে ৫,৯৯০ এবং ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ।জেডটিই ব্লেড এল২১০ এ ১ জিবি র‌্যাম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ ইঞ্চি ডিসপ্লে সহ পরিচলন ব্যবস্থায় রয়েছে অ্যানড্রয়েড গো।পাশাপাশি ব্লেড ভি২০২০ এ অ্যান্ড্রয়েড ১০ এর ৬ দশমিক ৮২ ইঞ্চির পর্দার সাথে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে ।

জেডটিই কর্পোরেশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট লিউও বলেন, ‘জেডটিই ইতিমধ্যেই চীন, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় মোবাইল নির্মাতাদের মধ্যে একটি। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি জেডটিই এর ডিভাইসগুলি আনতে পেরে আমরা খুবই আনন্দিত।’

আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফ উদ্দিন বলেন: জেডটিই এর এই মার্কেট সেগমেন্টের ডিভাইসগুলি আমাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পেরে আমরা অবশ্যই আনন্দিত।’

বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫