Follow us

দেশের বাজারে ‘হট ৯ প্লে’ নিয়ে এলো ইনফিনিক্স

 

নিজস্ব প্রতিবেদক :: ইনফিনিক্স, অভিনব ডিজাইনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড, বাংলাদেশের বাজারে তাদের সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজে নতুন সংস্করণ ‘হট ৯ প্লে’ নিয়ে এসেছে। অনলাইন লঞ্চের মাধ্যমে বাংলাদেশের বাজারে বুধবার ৫ আগস্ট অনলাইন মার্কেটপ্লেস দারাজে নতুন এ স্মার্টফোনটিতে উন্মোচন করা হয়।

শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিসহ ৬.৮২ ইঞ্চি এইচডি সিনেমেটিক ডিসপ্লের ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি দুটি সংস্করণ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটি পাওয়া যাবে মাত্র ৯,৯৯০ টাকায়। এ ছাড়া ২ জিবি/৩২ জিবির সংস্করণটি পাওয়া যাবে মাত্র ৭,৯৯০ টাকায়।
আগ্রহী গ্রাহকরা ফোনটি কেনার জন্য অনলাইন মার্কেটপ্লেস দারাজে ৮ আগস্ট ১৪ আগস্টের মধ্যে প্রি-বুকিং করতে পারবেন।

ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির বলেন, “আমরা শক্তিশালী ফিচার এবং স্বতন্ত্র ডিজাইন ‘ইনফিনিক্স হট ৯ প্লে’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আনন্দিত। এ ফোনটি বাংলাদেশের গ্রাহকদের এই দামের মধ্যে বাজারে থাকা অন্যান্য ফোনের মধ্যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা দিবে। ইনফিনিক্স এমন এক ব্র্যান্ড যা সমসাময়িক ট্রেন্ডকে লিড দিচ্ছে এবং আগামী দিনে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে। ব্যান্ডটির সামনে এগিয়ে চলার এ মিশনে বাংলাদেশি গ্রাহকরাও অংশ নিবেন বলে আশা করছি।”

ব্যবহারকারীদের ভিউইং অভিজ্ঞতাকে নাড়া দিতে হট ৯ প্লে স্মার্টফোনটিতে আকর্ষণীয় ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস সিনেমাটিক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এক্সওএস৬ এর সঙ্গে অ্যান্ড্রয়েড ১০ এবং সেসঙ্গে ৩৪ দিনের স্ট্যান্ডবাই লাইফসহ বিশাল ক্ষমতার ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার পাতলা ব্যাটারি রয়েছে। চমৎকার ও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির সামনের ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্স রয়েছে।

শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি গ্রাহকদের ৬.৮২ ইঞ্চির বড় এইচডি প্লাস সিনেমাটিক ডিসপ্লে থাকার পরেও দীর্ঘ সময় জুড়ে স্মার্টফোনটি ব্যবহারের সুযোগ করে দিবে। বাংলাদেশের ব্যবহারকারীদের বাজেটের কথা চিন্তা করে এবং দুর্দান্ত সব স্পেসিফিকেশনগুলোই ‘ইনফিনিক্স হট ৯ প্লে’ রয়েছে। তবে, সাশ্রয়ীমূল্যে ডিভাইসটি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে গিয়ে অন্যান্য গুণমানের ক্ষেত্রে কোন আপোষ করা হয়নি।

হাই গ্রাফিক ডাউনলোড, ভিডিও স্টোরিং বা চিন্তাহীন ব্যাটারির লাইফসহ ব্যবহারকারীদেরকে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে ফোন ব্যবহার করার সুযোগ করে দিতে এক কমপ্লিট প্যাকেজ হলো ‘ইনফিনিক্স হট ৯ প্লে’। সর্বশেষ ডিজাইন এবং ফিচারসহ ইনফিনিক্স স্মার্টফোনের জগতে এক নতুন আকর্ষণ ও বাজেট-ফ্রেন্ডলি সংযোজন হলো ‘হট ৯ প্লে’। বিশ্বব্যাপী প্রশংসিত হট সিরিজের পোর্টফোলিওতে যুক্ত হওয়া নতুন ও আকর্ষনীয় ডিজাইনের ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি ভায়োলেট, ওশান ওয়েভ, কোয়েটজল সায়ান ও মিডনাইট ব্ল্যাক এ চারটি কালারে পাওয়া যাবে।

ইনফিনিক্স সম্পর্কে:
স্মার্টফোন ব্যবহারকারী তরুণদের কথা চিন্তা করে ২০১৩ সালে বাজারে আসে প্রিমিয়াম অনলাইনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ‘ফিউচার ইজ নাউ’কে ধারণ করে, ইনফিনিক্স তার গ্রাহকদের এমন সব অত্যাধুনিক সেবা দিতে চায় যা বাজারে থাকা অন্য প্রতিযোগীদের ভিড়ে তাদের সক্ষমতার জানান দিতে পারে। সমসাময়িক ট্রেন্ড, সর্বাধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ সব ডিভাইস গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর ইনফিনিক্স।

ব্যবহারকারীদের নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি ও বুদ্ধিদিপ্ত জীবনধারা অভিজ্ঞতা দিতে ইনফিনিক্সের পোর্টফোলিওতে এরই মধ্যে জিরো, নোট, হট, এস ও স্মার্টে পাঁচ ধরনের পণ্য পৌঁছে দিয়েছে। আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে ইনফিনিক্স মোবাইলের পাওয়া যাচ্ছে।

ইনফিনিক্স সম্পর্কে আরও জানতে ভিজিট করুন-
ওয়েবসাইট: http://www.infinixmobility.com/bd/
ফেসবুক: https://www.facebook.com/InfinixBangladesh/
ইন্সট্রাগ্রাম: https://www.instagram.com/infinixbangladesh/

বিডি প্রেসরিলিস / ০৫ আগস্ট ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫