Follow us

টেকনো স্পার্ক ৭ এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক ::  প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক সিরিজে বাংলাদেশে আরও একটি নতুন স্মার্টফোন স্পার্ক ৭ নিয়ে এসেছে।মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর-এর নতুন এই টেকনো স্পার্ক ৭ এ রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে আরো রয়েছে ৬ হাজার এমএএইচ ব্যাটারি যা ব্যবহারকারীকে দীর্ঘ সময়ের জন্য গেমিং এক্সপেরিয়েন্স দিবে।

টেকনো স্পার্ক ৭ এ রয়েছে এইচডি+ ৬.৫ ইঞ্চি ডট নচ ডিসপ্লে। এতে রয়েছে কোয়াড ফ্ল্যাশের সাথে ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ।স্মার্টফোনটিতে আরও থাকছে এই ফেস আনলক ও আই ট্রাকিং অটোফোকাস, সেইসাথে ক্যামেরা মোড হিসেবে থাকছে টাইম ল্যাপস, স্মাইল শট, সুপার নাইট শট, ২কে এবং বোখে মোডে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

তারুণ্যের কথা বিবেচনায় রেখে ফোনটি স্প্রুস গ্রীন এবং ম্যাগনেট ব্ল্যাক এই দুটি রঙে বাজারে আনা হয়েছে। তরুণদের অনন্য ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে স্পার্ক (SPARK) লোগোটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।মাত্র ১১,৯৯০ টাকা মূল্যে স্মার্টফোনটি ২ জুন, ২০২১ তারিখ থেকে বাংলাদেশের সকল রিটেইল আউটলেট এ পাওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ০৫ জুন ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫