Follow us

জার্মানিতে স্টেশনারি পণ্যের মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠান

 

নিজস্ব প্রতিবেদক :: জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত চার দিনের অফিস ও স্টেশনারি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রি।মঙ্গলবার আয়োজন সংস্থা মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গিফট র‍্যাপিং পেপার হোক বা অফিস বা স্কুলের সরঞ্জাম, সব ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে নিত্যনতুন ট্রেন্ড। নানারকমের কাগজ, অফিসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি, স্টেশনারি পণ্য, একেবারেই সাধারণ ব্যবহারের জন্যে হোক বা কারিগরি গুণসম্পন্ন বিশেষ পণ্য, পেপার ওয়ার্ল্ড প্রদর্শনী তুলে ধরেছে সবটাকেই, অত্যন্ত যত্নের সাথে এবং পেশাদারি কুশলতায়।

২৮ জানুয়ারি শেষ হয়েছে ‘পেপার ওয়ার্ল্ড ফ্রাঙ্কফুর্ট’ নামের চার দিনের এ প্রদর্শনী। আধুনিক অফিস ও বেসরকারি স্টেশনারি খাতের বিভিন্ন পণ্যের উদ্ভাবক ও প্রস্তুতকারকরা এতে অংশ নেয়।আয়োজকরা জানান, বিশ্ববাজারে এই বছরে পেপার ওয়ার্ল্ডে আসা পাইকার, খুচরা ব্যবসায়ী এবং বই বিক্রেতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নানা রকম উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা। যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক সাহায্য করবে। চার দিনের এই প্রদর্শনীতে তিন হাজারেরও বেশি প্রদর্শক তাদের পণ্যের প্রচারণা করেন এবং ৩৫ হাজারের বেশি বাণিজ্য দর্শক নতুন ট্রেন্ড এবং নানা উদ্ভাবনী পণ্য দেখার সুযোগ পান।

বিডি প্রেসরিলিস /২৮ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫