নিজস্ব প্রতিবেদক :: গণপরিবহনের ওপর দীর্ঘ লকডাউন শেষে ২৪ মে থেকে অর্ধেক যাত্রী সংখ্যার ভিত্তিতে আবারো চালু হলো আন্তঃজেলা বাস চলাচল। এখন থেকে আবারো কাউন্টারে না গিয়েই দেশের যেকোনো স্থান থেকে নিশ্চিন্তে আন্তঃজেলা বাস টিকিট বুকিং করা যাবে দেশের শীর্ষস্থানীয় সুপারঅ্যাপ সহজে।
যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে সহজ। এরই পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মহামারির মধ্যে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি, যেমন- মাস্ক পরিধান নিশ্চিতকরণ, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজেশন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টিকিট বুকিং সংক্রান্ত সবরকম কর্মকাণ্ড সরকারের নির্দেশনা মেনে পরিচালনা করার প্রতি বাস অপারেটরদের উদ্বুদ্ধ করে আসছে সহজ।
এছাড়া স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিয়ে সকলকে অনলাইনে টিকিট বুকিংয়ের পরামর্শ দিয়েছে সহজ। সহজ সুপারঅ্যাপ থেকে টিকিট বুকিং করলে যাত্রীর মোবাইলে আসা কনফারমেশন ম্যাসেজটি বাস কাউন্টারে দেখালেই তা ই-টিকিট হিসেবে কাজ করবে এবং সেটি দিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
সহজ সুপারঅ্যাপের পাশাপাশি যাত্রীরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-এর অ্যাপে গিয়ে সহজ টিকিট অপশন থেকে টিকিট বুকিং করতে পারবেন।উল্লেখ্য, অনলাইন টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ থেকে বাসের টিকিটের টাকার সঙ্গে বাড়তি জনপ্রতি মাত্র ১০ টাকার বিনিময়ে বিমা সুবিধা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন যাত্রীরা। মাত্র ১০ টাকার বিমা সুবিধা নিয়ে ভ্রমণ করলে যদি দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হয় বা তিনি আহত হোন তবে সহজ থেকে যাত্রীর পরিবারকে বিমা বাবদ সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।
অনলাইনে সহজ প্ল্যাটফর্মে বিমা সুবিধা গ্রহণের পাশাপাশি এসআর ট্রাভেলস, সেন্টমার্টিন ট্রাভেলস, রয়েল কোচ, অরিন ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, কোটালীপাড়া স্টারলাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সেন্টমার্টিন ২০২০ (প্রা.) লি., এম.আর এন্টারপ্রাইজ এবং শুভ বসুন্ধরা পরিবহনের টিকিট কাউন্টার থেকে সরাসরি বা অফলাইনেও টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও উপরোক্ত বিমা সুবিধা গ্রহণ করার সুযোগ পাবেন সম্মানিত যাত্রীরা।
বিডি প্রেসরিলিস / ২৯ মে ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫