Follow us

করোনায় শিশু-কিশোরদের জন্য ‘অলটাইম জুনিয়র শেফ’ ক্যাম্পেইন

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম নিয়ে এলো ‘জুনিয়র শেফ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা অলটাইম ব্রেড দিয়ে তৈরি মজাদার খাবার তৈরি করে সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার।পুরস্কারের মধ্যে রয়েছে দুরন্ত বাইসাইকেল, ভিশন মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলিসহ অন্যান্য পুরস্কার। গত ১০ জুলাই থেকে এই প্রতিযোগীতা শুরু হয়েছে। এটি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।

অলটাইম এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের স্কুল বন্ধ। এছাড়া নতুন করে সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় শিশুরা অনেকটাই ঘরবন্দী হয়ে পড়েছে। তারা যেন একঘেয়েমি কাটাতে সৃজনশীল বিভিন্ন কাজে যুক্ত হয়, এজন্য উৎসাহ দিতে এ কর্মসূচির আয়োজন করেছি।’

অলটাইম এর ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, ‘কর্মসূচিতে অংশ নিতে প্রথমে ৮ থেকে ১৮ বছরের বয়সী শিশু-কিশোরদের প্রথমে অলটাইম ব্রেড দিয়ে মজাদার সব খাবার তৈরি করতে হবে। এরপর তৈরি খাবারের সাথে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজের (www.facebook.com/alltime.pran) কমেন্টে কিংবা ইনবক্সে। সেখান থেকে বিজয়ী ঘোষণা করা হবে।’

বিডি প্রেসরিলিস / ১৪ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫