Follow us

অপোর স্মার্টফোন এফ১৫ এখন বাজারে

 

নিজস্ব প্রতিবেদক :: গত ৪ মার্চ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।ওই দিন বলা হয়েছিল, স্মার্টফোনটির প্রি-বুকিং দেওয়া যাবে ৪ মার্চ থেকে; চলবে ১১ মার্চ পর্যন্ত।বাজারে পাওয়া যাবে ১২ মার্চ থেকে।সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে অপোর স্মার্টফোন এফ১৫ বাজারে পাওয়া যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আট গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেস, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো কোয়াড ক্যামেরার এই ফোনটি পাওয়া যাচ্ছে ২৬ হাজার ৯৯০ টাকায়।ইউনিকর্ন হোয়াইট এবং লাইটনিং ব্ল্যাক রঙের স্মার্টফোনটি দেশজুড়ে সকল অপো আউটলেট, শপিং মল এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

স্মার্টফোনটি সম্পর্কে অপো বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, “অপো এফ১৫ নিয়ে আমরা গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। স্মার্টফোনটির জন্য যে পরিমাণ অগ্রিম বুকিং পেয়েছি, তা আমাদের অভিভূত করেছে।”ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হেলিও পি৭০ প্রসেসর। অধিক র‍্যাম থাকায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনটি ধীরগতির হবে না। এছাড়া গেম বুস্ট ২.০ প্রযুক্তি থাকায় গেমিংয়ের ক্ষেত্রেও মিলবে অসাধারণ অভিজ্ঞতা।

দারুণ সব ছবি তোলার জন্য অপো এফ১৫ স্মার্টফোনে থাকছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল কোয়াড ক্যামেরা সেটআপ; যাতে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো লেন্স।দিনের আলোতে, রাতে কিংবা অল্প আলোতেও স্মার্টফোনটি দিয়ে দারুণ সব ছবি তোলা যাবে। ঝকঝকে ছবি উপহার দিতে স্মার্টফোনটির ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ফোর-ইন-ওয়ান পিক্সেল কমবিনেশন প্রযুক্তি।চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসমৃদ্ধ স্মার্টফোনটিতে থাকছে ভো

বিডি প্রেসরিলিস /১৩ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫