Follow us

স্বর্ণসহ ৫ রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

 

নিজস্ব প্রতিবেদক :: রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে অনবদ্য ভূমিকা রাখায় দেশের শীর্ষ এ গ্রুপকে স্বর্ণসহ পাঁচ রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা ১৬ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ। ২০১৬-১৭ অর্থবছরের এগ্রো প্রসেসিং খাতে (তামাকজাত পণ্য ব্যতীত) সেরা রপ্তানিকারক হিসেবে প্রাণ এগ্রো লিমিটেড স্বর্ণপদক ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করে। অপরদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে আরএফএল গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড ও অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে রৌপ্য পদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রপ্তানি পদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা সাঈদ হোসেন চৌধুরী ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। পাঁচ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যায়ক্রমে এ পুরস্কার নেন তারা।প্রাণ গ্রুপ ১৯৯৭ সালে ফ্রান্সে অ্যাগ্রো প্রসেসিং পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে পা রাখে। বর্তমানে বিশ্বের ১৪১টি দেশে প্রাণ-আরএফএল এর পণ্য পাওয়া যাচ্ছে।

বিডি প্রেসরিলিস / ০২ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫