নিজস্ব প্রতিবেদক :: বেকারি ব্র্যান্ড অলটাইম এবার নিয়ে এসেছে ‘ফিউচার রেডি ফ্যামিলি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় অলটাইম ব্রেড দিয়ে সকালের মজাদার নাস্তা তৈরি করে তার ছবি কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের মধ্যে রয়েছে- টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক আয়রনসহ বিভিন্ন পুরস্কার। এ কর্মসূচি ১৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টম্বর পর্যন্ত।
অলটাইম এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, “করোনার সময় শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা খুব জরুরি। আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ বিষয়টি সকলের সামনে তুলে ধরছি। আমাদের অলটাইম ব্রেড অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে। এরফলে ভোক্তারা সহজেই অলটাইম ব্রেড দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর খাবার তৈরি করতে পারেন”।
অলটাইম এর ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, “ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমে অলটাইম ব্রেড দিয়ে স্বাস্থ্যকর সকালের নাস্তা প্রস্তুত করতে হবে। এরপর সেই খাবারের সাথে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে অলটাইম এর ফেসবুক পেজের (www.facebook.com/alltime.pran) কমেন্টে কিংবা ইনবক্সে। সেখান থেকে সেরা ছবি বাছাই করে বিজয়ী করা হবে”।
বিডি প্রেসরিলিস / ২৩ আগস্ট ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫