Follow us

গেমারদের জন্য বাংলালিংকের ‘গেমারস ডেন’ চালু

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চালু করেছে গেম বিষয়ক কনটেন্টের প্ল্যাটফর্ম ‘গেমারস ডেন’। বাংলালিংকের সেলফ-কেয়ার অ্যাপ ‘মাই বাংলালিংক’-এ যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটি।

দেশে মোবাইল গেমিং জনপ্রিয়তা লাভ করছে ও ক্রমশ এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিনোদনের পাশাপাশি এটি গেমারদের উপার্জনেরও একটি উৎস হয়ে উঠেছে। ‘গেমারস ডেন’-এ বাংলাদেশী মোবাইল গেমপ্রেমীরা দেশের শীর্ষ পনেরো জন গেমারের তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবে।

‘গেমারস ডেন’ চালু করা উপলক্ষে বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি গেম-ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমেদ বলেন, ‘মোবাইল গেমিং বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা বিনোদন মাধ্যমগুলোর মধ্যে একটি। মোবাইল গেমারদের জন্য এটি আয়ের সুযোগও সৃষ্টি করেছে।

বাংলালিংক এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে মেধাবী গেমার ও অন্যান্য অনলাইন উদ্যোক্তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে উপার্জন করতে সক্ষম হবে। আমরা গেমার কমিউনিটি ও গেমিংয়ে আগ্রহীদেরকে সহযোগিতা করা ও তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য নিয়ে ‘গেমারস ডেন’ চালু করেছি।

মোবাইল গেমারদের বিভিন্ন সুবিধা দিতে ভবিষ্যতে আরও ফিচার নিয়ে আসবে বাংলালিংক। এর আগে বাংলালিংক দুবাইয়ে অনুষ্ঠিত পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী দল এওয়ান ইস্পোর্টস-এর সহযোগীর ভূমিকা পালন করে।

বিডি প্রেসরিলিস /০৬ জুলাই ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫