Follow us

বাণিজ্য মেলায় শিশু প্রসাধনী কোদোমো

বাণিজ্য মেলায় শিশু প্রসাধনী কোদোমো

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমো। গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলার ২১নং থাই প্যাভিলিয়নে কোদোমোর স্টলে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির প্রায় ১৫০টির বেশি পণ্য। পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাত করে।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এমএম জাহিদ মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারো আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি জনপ্রিয় শিশু প্রসাধনী কোদোমো নিয়ে। থাই প্যাভিলিয়নের প্রবেশ মুখেই আমাদের স্টল। বাণিজ্য মেলায় কোদোমোর সব পণ্য পাওয়া যাচ্ছে। চলছে মেলা উপলক্ষ্যে সব পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।

পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, মেলা শুরু হওয়ার পর থেকেই এবার কোদোমো পণ্যের অন্যরকম চাহিদা। বাংলাদেশে কোদোমো পণ্যের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়েছে সেটা বোঝা যাচ্ছে। আমরা সব সময় চেষ্টা করি পণ্যগুলো ক্রেতাদের হাতের নাগলে রাখার। মেলা ছাড়াও যারা বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমোর পণ্য কিনতে চান তারা ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, গ্রোসারি শপ চালডাল ডটকমসহ আরো বেশ কিছু ই-কর্মাসে থেকেও কেনা যাবে।

তিনি আরো বলেন, সারাবিশ্বের শিশুদের নানা ধরনের প্রসাধনী তৈরিতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কোদোমো। আমরা পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমোর পণ্য বাজারজাত করছি। ২০১৩ সালে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। খুব কম সময়েই কোদোমোর পণ্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

বিডি প্রেস রিলিস/২৯ জানুয়ারি ২০১৯/এসএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫