নিজস্ব প্রতিবেদক :: গ্লোবাল ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের এফ সিরিজের সবচেয়ে স্লিক ফোন অপো এফ সেভেন্টিন প্রো লঞ্চ করে। এই অনন্য ডিভাইসটির প্রচারের জন্য অপো জনপ্রিয় অভিনেতা নুসরাত ফারিয়া মাজহার এবং সিয়াম আহমেদের সাথে একটি টিভিসি চালু করেছে।
বাংলাদেশে তৈরি এটিই অপোর প্রথম টিভিসি, যেখানে দেশের তরুণ প্রজন্মের কৃষ্টি তাদের প্রিয় শিল্পীদের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর ফলে তারা এ স্মার্টফোনের সাথে তাদের জীবনযাত্রাকে খুব সহজেই মেলাতে পারবে। টিভিসিটি ইতোমধ্যেই ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। টিভিসিতে তরুণদের উপস্থাপন করে বেশ কিছু মজার কাজের দৃশ্যায়ন করা হয়েছে। পাশাপাশি পুরো টিভিসি জুড়েই ফারিয়া এবং সিয়াম অপো এফ সেভেন্টিন প্রোর নানান ফিচার তুলে ধরেন।
শুরু থেকেই এফ সিরিজের স্মার্টফোনগুলো ক্যামেরার ওপর বিশেষ জোর দিয়ে আসছে এবং এফ সেভেন্টিন প্রো-তেও দুর্দান্ত ফটোগ্রাফির জন্য থাকছে ৬টি এআই পোর্ট্রেট ক্যামেরা। পুরো টিভিসি জুড়ে আর্টিস্টরা এই অতুলনীয় ক্যামেরা সেট-আপ এবং এর বিভিন্ন ফিচারের ব্যবহার দেখানো হয়েছে।
২০২০ সালের সবচেয়ে স্লিক স্মার্টফোন এফ সেভেন্টিন প্রো-তে এআই কালার পোর্ট্রেট এবং ডুয়াল লেন্স বোকেহ-র সাহায্যে শহুরে রাস্তায় কিংবা ভ্রমণে তোলা যাবে অনন্য সব পোর্ট্রেট। তাছাড়া চমৎকার ডিটেইলস এর জন্যে আছে এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০। এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট এবং এআই সুপার নাইট পোর্ট্রেট মোডের উন্নত লো লাইট এইচডিআর অ্যালগরিদমে অনায়াসেই রাতের ছবি তোলা যাবে।
ভিডিও উৎসাহীদের স্থিতিশীল, পরিষ্কার এবং শার্প ভিডিও করতে সাহায্য করবে আল্ট্রা-স্টেডি ভিডিও মোড। টিভিসিতে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ এর কার্যকারিতাও দেখানো হয়েছে, যার ব্যবহারে মাত্র ৫ মিনিট চার্জে ৪ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে।
এ দৃষ্টিনন্দন টিভিসি প্রসঙ্গে অপো বাংলাদেশের পিআর ও মার্কেটিং ম্যানেজার ইফতেখার সানি বলেন, ‘অপোর এই নতুন টিভিসির জন্য বাংলাদেশের দুইজন জনপ্রিয় শিল্পীকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা সবসময়ই তরুণদের সৃজনশীলতায় বিশ্বাসী এবং অপো এফ সেভেন্টিন প্রো-র অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্স তাদের প্রযুক্তিগত সকল প্রয়োজন মেটাবে।’
অপো এফ সেভেন্টিন প্রো-তে আছে ৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুটি চোখ ধাঁধানো রঙ – ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাকে এফ সেভেন্টিন প্রো ২৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
অপো
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরও অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট।
এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি।
২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোণ ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়।
বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদের স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো।
বিডি প্রেসরিলিস / ১৬ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫