নিজস্ব প্রতিবেদক :: শর্ট ভিডিও তৈরির অগ্রগামী প্ল্যাটফর্ম লাইকি দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি রবি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এর ফলে রবির গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের সিঙ্গাপুরভিত্তিক লাইকি অ্যাপ ব্যবহার করতে পারবেন।
চুক্তিটির মাধ্যমে রবি আজিয়াটা লিমিটেড প্রথমবারের মত কোনো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়েছে। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষপূর্তিতে লাইকি এ বাংলাদেশি কোম্পানির সঙ্গে যৌথ অফার ঘোষণা করলো। ২০১৭ সালে যাত্রা শুরুর পর এটি ইতোমধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপসগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ সহযোগিতার অংশ হিসেবে রবি বাংলাদেশের লাইকি ব্যবহারকারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় সাশ্রয়ী ডেটা প্যাকেজ সরবারহ করবে। যা রবির বর্তমান অন্যান্য প্যাকেজের চেয়ে ৩০ শতাংশ কম। মাই রবি অ্যাপে লাইকির এ বিশেষ ডেটা প্যাক অফার সরবারহ করবে। যাতে করে বরি’র সকল গ্রাহকর খুব সহজে উপভোগ করতে পারে। পাশাপাশি বর্তমানে বাংলাদেশী লাইক অ্যাপ ব্যবহারকারীদেরও উৎসাহিত করা হবে।
অংশীদারিত্বের অংশ হিসেবে রবি সাশ্রয়ী লাইকি ডাটা প্যাকেজ অফার করবে। এ প্যাকেজের দাম রবির চলমান ডাটা প্যাকেজগুলোর গড় দামের প্রায় ৩০ শতাংশ হবে। সবশ্রেণীর গ্রাহকের কাছে এটি পৌঁছানোর জন্য মাই রবি অ্যাপে লাইকি স্পেশাল অফার ডাটা প্যাকেজ প্রমোট করা হবে। লাইকি নিজেও এর বিদ্যমান বাংলাদেশী ব্যবহারকারীদের প্যাকেজটির সর্বোচ্চ সুবিধা নেয়ার জন্য অনুপ্রাণিত করবে।
লাইকির মুখপাত্র বলেন, ‘তরুণদের পছন্দ অনুযায়ী বিনোদনমূলক কনটেন্ট সরবারহের জন্য অত্যন্ত জনপ্রিয় অ্যাপ লাইকি। অ্যাপটি বিশেষ ধরণের ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করে ভিডিওকে আকর্ষণীয়, মজাদার ও আনন্দদায়ক করে উপস্থাপন করে। তারুণ্যপ্রধান দেশ হিসেবে বাংলাদেশের তরুণদের মধ্যে লাইকি নিজ বৈশিষ্ট্যগুণে পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে জায়গা করে নিয়েছে।
রবির চীফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, ‘ইন্টারনেট বিশ্বে এখন সোশ্যাল মিডিয়ায় জয়গান চলছে। বৈশ্বিক সে ধারায় বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন একটি অ্যাপের প্রয়োজন। দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক হিসেবে গ্রাহকদের সে ধারায় যুক্ত করা আমাদের কর্তব্যও বটে। লাইকির সঙ্গে চুক্তি তারই প্রতিফলন।
বিডি প্রেসরিলিস/ ০১ সেপ্টেম্বর /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫