নিজস্ব প্রতিবেদক :: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, জনপ্রিয় রেডমি এ সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে নতুন অরা এক্সগ্রিপ ডিজাইন ও ডুয়েল রিয়ার ক্যামেরা সমৃদ্ধ রেডমি ৮এ ডুয়েল নিয়ে এসেছে।রেডমি ৮এ ডুয়েল: চ্যাম্পিয়ন এবার সমগ্র বাংলাদেশ, রেডমি এ সিরিজের ফোন হিসেবে রেডমি ৮এ ডুয়েলেই প্রথমবারের মতো ডুয়েল রিয়ার ক্যামেরা নিয়ে আসা হয়েছে। এতে পারফেক্ট পোট্রেটের জন্য ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সমর্থিত একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর হার্ডওয়্যারটি প্রস্তুত করা হয়েছে শাওমির এআই (আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স) সিন ডিটেকশন এবং এআই পোট্রেট মোড-এর সমন্বয়ে। ফোনের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে সেলফি, ভিডিও কল ও এআই ফেস আনলক সুবিধা।
রেডমি ৮এ ডুয়েল, রেডমি ৮এ-তে ব্যবহৃত বিপুলভাবে প্রশংসিত অরা ওয়েভ গ্রিপ ডিজাইনের উন্নত ও সম্পূর্ণ নতুন সংস্করণ অরা এক্সগ্রিপ ডিজাইন নিয়ে এসেছে। অরা এক্সগ্রিপ ডিজাইন ফোনের রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দারুণ মেশ প্যাটার্নের সাথে আরো ভালো গ্রিপ দেয়ার মাধ্যমে একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিবে।
১৯:৯ অ্যাস্পেক্ট রেশিও সম্পন্ন ৬.২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে সম্পন্ন রেডমি ৮ এ ডুয়েল একটি অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন টু-ডে ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি টাইপ-সি পোর্টের সাহায্যে রিভার্স চার্জিংও সাপোর্ট করে। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৪৩৯ অক্টা-কোর প্রসেসর। এটি ২+১ সিম স্লটের ৩জিবি+৩২জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ডেডিকেটেড মাইক্রোএসডি স্টোরেজ সুবিধা ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।সর্বোচ্চ মানের প্রতিশ্রুতি দিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৫ এবং পিটুআইয়ের ন্যানো-কোটিং প্রযুক্তি, যা হঠাৎ পড়ে গিয়ে ক্ষতি হওয়া থেকে স্মার্টফোনকে রক্ষা করে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমরা রেডমি এ সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে সেরা প্রযুক্তি সবার মাঝে ছড়িয়ে দেওয়ারবিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছি। বাংলাদেশে রেডমি এ সিরিজের স্মার্টফোনগুলো দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে, ২০১৯ সালে আইডিসি’র ত্রৈমাসিক প্রতিবেদন ‘মোবাইল ফোন ট্র্যাকার’-এ প্রকাশিত শাওমির অগ্রগতিতে রেডমি ৬এ’র অনবদ্য অবদানই যার প্রমাণ। আমরা নিশ্চিত যে, রেডমি ৮এ ডুয়েলও মি ফ্যানদের মনে জায়গা দখল করে নিবে।”রেডমি ৮এ ডুয়েল পাওয়া যাবে সী ব্লু, স্কাই হোয়াইট এবং মিডনাইট গ্রে এই তিনটি অসাধারণ রঙে। ২৭ ফেব্রুয়ারি থেকে রেডমি ৮এ ডুয়েল এর ৩জিবি+৩২ জিবি ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকা মূল্যে সকল অনুমোদিত মি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল স্টোরে পাওয়া যাবে।
বিডি প্রেসরিলিস /২৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫