Follow us

আজ পর্দা নামছে বেসিস সফটএক্সপোর

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ১৬তম বেসিস সফটএক্সপো ২০২০।রবিবার (৯ ফেব্রুয়ারি) সফটএক্সপোর শেষ দিনে মেলার স্টলগুলোতে পরিলক্ষিত হয়েছে উপচে পড়া ভিড়। এমন জনসমারোহে উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজক এবং প্রদর্শকেরা।
দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিসমূহের সফটওয়্যার পণ্য ও সেবা প্রদর্শনী এবং বিভিন্ন বিশেষজ্ঞ অতিথি বক্তাদের উপস্থিতিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে চার দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০২০ চলছে। তিনশ কোম্পানির উপস্থিতিতে এবারের বেসিস সফটএক্সপো ২০২০ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সফটএক্সপো হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।

পূর্বপরিকল্পনা ও ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকেই আইসিসিবিতে দেশি-বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো তাদের স্টলগুলোতে নিজ নিজ পণ্য ও সেবা প্রদর্শন শুরু করেছে। এর আগে বেসিস সফটএক্সপোর ৩য় দিন রাতে সফটএক্সপো’র মোবাইল অ্যাপ ডাউনলোড করে কুপন কোড প্রাপ্তদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের ট্যাব, রাউটার, মোবাইল ফোন প্রদান করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় কনসার্ট ও আতশবাজির।

আজ সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে প্রধান অতিথির আসন অলংকৃত করে ১৬তম বেসিস সফটএক্সপো’র সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি।

বিডি প্রেসরিলিস /০৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫