নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্য মেলায় ৫০টি নতুন পণ্য এনেছে ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল। পণ্য ভেদে এসব ফার্নিচারে দেওয়া হচ্ছে নানান ছাড় ও অফার।মেলার প্রধান ফটক দিয়ে ঢুকলে হাতের ডানের ২ নম্বর প্যাভিলিয়নটি সাজিয়েছে রিগ্যাল। নান্দনিক ডিজাইনের ফার্নিচারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাট, ওয়্যারড্রব, ড্রেসিং টেবিল, সোফা, সোফা কাম বেড, ডিভান, ডাইনিং টেবিল, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। এসব ফার্নিচার তৈরি করা হয়েছে কাঠ, বোর্ড ও মেটাল দিয়ে।রিগ্যাল ফার্নিচারের হেড অব মার্কেটিং দেবাশীষ সরকার বলেন, মেলায় বিভিন্ন ডিজাইনের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ডিজাইনের বেড, ডাইনিং সেট, ডিভান, আলমিরাসহ ৫০টি নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে।
পণ্য ভেদে এসব ফার্নিচারে ১০ থেকে ২০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে বলে জানান তিনি।তাছাড়া গ্রামীণফোনের ষ্টার গ্রাহকদের জন্য রয়েছে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। রিগ্যাল ফার্নিচারে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া মেলা থেকে রিগ্যাল ফার্নিচারের পণ্য কিনলেই থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতারা চাইলে সারাদেশে রিগ্যাল এম্পোরিয়াম ও রিগ্যাল এক্সক্লুসিভ শোরুমে থেকেও একই ছাড়ে পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন। বর্তমানে সারাদেশে রিগ্যাল এম্পোরিয়ামের ১০৭টি শোরুম ও রিগ্যাল এক্সক্লুসিভের ২৩০টি শোরুম রয়েছে।মেলায় ২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন থেকে রিগ্যাল ফার্নিচার ও ভিশন ইলেকট্রনিক্সের পণ্য কিনলে থাইল্যান্ড, ভারত (আগ্রা), মালেয়শিয়া ও কক্সবাজার ভ্রমণের সুযোগ রয়েছে।
প্রথম পুরস্কার ঢাকা-মালেয়শিয়া-ঢাকা কাপল এয়ার টিকেট, দ্বিতীয় পুরস্কার ঢাকা-আগ্রা-ঢাকা কাপল এয়ার টিকেট, তৃতীয় পুরস্কার ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল এয়ার টিকেট এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকেট।মেলা শেষে লটারির মাধ্যমে বাছাই করা হবে পাঁচ ভাগ্যবানকে।এছাড়া প্রতি সপ্তাহে একজন ক্রেতা পাবেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা কাপল এয়ার টিকেট। পণ্য ক্রয় ছাড়াও শুধু প্যাভিলিয়নটি পরিদর্শন করেও রয়েছে ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এয়ার টিকেট জেতার সুযোগ।
বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫