নিজস্ব প্রতিবেদক :: বছরের শুরুতেই নতুন ফোন আনল হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে ওয়াই সিক্স এস। গত বছর মার্চ মাসে বাজারে এসেছিল হুয়াওয়ে ওয়াই সিক্স এস ২০১৯। এবার এই ফোনটির ২০২০ ভার্সন এলো।নতুন ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। নতুন এই স্মার্টফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। ফোনের পেছনে থাকছে একটি মাত্র ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটিতে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। ফোনের ভেতরে আছে মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট।নতুন ওয়াই সিক্স এসের দাম এখনো প্রকাশ করেনি হুয়াওয়ে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি শুরু হবে। নীল ও কালো রঙে পাওয়া যাবে এই ফোন।
ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমচালিত। সঙ্গে আছে হুয়াওয়ের নিজস্ব ইউজার ইন্টারফেস ইএমইউআই ৯.০। এতে ৬.০১ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস টিএফটি আইপিএস রেজুলেশন পাওয়া যাবে। ৩ জিবি র্যাম ও ৩২/৬৪ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে।ডিভাইসটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। সঙ্গে আছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ফোরজি কানেক্টিভিটি দেয়া হয়েছে।
বিডি প্রেসরিলিস /০৮ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫