Follow us

সাজগোজে ফিমেল ফ্র্যাগরেন্স লাইন অসাম

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানী গুলশানের লেকশোর হোটেলে ১৯ ডিসেম্বর বৃহম্পতিবার সন্ধ্যায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিখ্যাত ফ্র্যাগরেন্স ব্র্যান্ড অসাম (OSSUM) অফিসিয়ালি সাজগোজে অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিনি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সমীর ভট্টাচার্য, কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার, সাজগোজের কো-ফাউন্ডার এবং সিইও নাজমুল শেখ। আরো উপস্থিত ছিলেন অসাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমসহ অনেক তারকা, বিভিন্ন বহুজাতিক কোম্পানির কর্পোরেট এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ভিনি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সমীর ভট্টাচার্য বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফগ (FOGG) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারফিউমড বডি স্প্রে ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে। ফগের বাংলাদেশে ব্যবসায়িক সাফল্যের পর আমরা পারফিউমড বডি মিস্ট এবং বডি স্প্রে নিয়ে আমাদের আরেকটি এক্সক্লুসিভ ফিমেল ফ্র্যাগরেন্স লাইন অসামকে বাংলাদেশে সাজগোজের সাথে লঞ্চ করতে যাচ্ছি’।

ভিনি কসমেটিক্স বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার জানান, ভিনি সবসময় কনজ্যুমারদের জন্য প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির ফ্র্যাগরেন্স এনশিওর করে। আর ফগের পরে আমাদের এই নতুন ফিমেল ফ্র্যাগরেন্স লাইন অসামকে বাংলাদেশে মেয়েদের কাছে পৌঁছে দিতে সাজগোজের মতো বিউটি এক্সপার্ট প্ল্যাটফর্মকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি ভিনি এবং সাজগোজ একসঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারবে।

সাজগোজের কো-ফাউন্ডার এবং সিইও নাজমুল শেখ বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস সাজগোজ সৌন্দর্য্য সচেতন নারীদের সবচেয়ে ভালো মানের আসল পণ্য এবং সেবা দিয়ে থাকে। ভিনি কসমেটিক্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ‘অসাম’ লঞ্চ করে আমরা অত্যন্ত আনন্দিত’।

জমকালো ফ্যাশন শোর মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে ‘অসাম’ লঞ্চ করা হয়। ফ্যাশন শোটিতে কোরিওগ্রাফার এবং অর্গানাইজার ছিলেন ফয়সাল তুষার ও তার এজেন্সি সাফির। তানশা বাই সাদিয়া জামান তুশি ড্রেস এবং অ্যাক্সেসরিজ, পিয়া’স বিউটি ইসেনশিয়ালস বাই পিয়া জামান মেকওভারে এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ই টুয়েটিফোর ইভেন্টস।

আলোকচিত্রী- প্রত্যয় আহমেদ

বিডি প্রেসরিলিস /২০ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫