নিজস্ব প্রতিবেদক :: “ইভ্যালি সেলুলয়েড ৭১” শিরোনামে ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠানে এয়ারলাইন্স পার্টনার হিসেবে অংশগ্রহন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করছে।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর রাজধানীর শাহবাগের জাতীয় গ্রন্থাগারের প্রধান মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দর্শকদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জানার এবং শিখার সুযোগ থাকবে। বর্তমান প্রজন্ম এ প্রদর্শনীর মাধ্যমে উপকৃত হবে।
দর্শনার্থীদের টিকেটের উপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে প্রথম পুরষ্কার হিসেবে থাকবে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা কাপল টিকেট, দ্বিতীয় পুরষ্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল টিকেট এবং তৃতীয় পুরষ্কার হিসেবে থাকবে ঢাকা-কলকাতা-ঢাকা কাপল টিকেট।
মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবে সহযোগী পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। অনুষ্ঠানটি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এসএস কমিউনিকেশন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে জানুন আর ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে কুয়ালালামপুর, ব্যাংকক আর কলকাতা ঘুরে আসুন।
বিডি প্রেসরিলিস / ১২ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫