Follow us

ইতালীয় খাদ্যোৎসব ও জিওর্দানোর নতুন বিক্রয়কেন্দ্র

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর র‌্যাডিসন হোটেলে আয়োজিত হচ্ছে ইতালীয় খাবারের মহা উৎসব। বনানীতে যাত্রা শুরু করলো জিওর্দানো।ইতালীয় দূতাবাস ও র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ইতালীয় খাবারের উৎসব।

‘ওয়ার্ল্ড উইক অফ ইটালিয়ান এক্সট্রাভাঞ্জা’ নামের এই উৎসব ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।উৎসবে পরিবেশিত খাবারে খাঁটি ইতালীয় স্বাদের সৌরভ ছড়িয়ে দিতে ইতালি থেকে উড়ে এসেছেন রাঁধুনী ভিনেতি এলিয়ানা। তিনি শুধু রন্ধনশিল্পী নন পাশাপাশি রোমের ‘স্পিরিতো দিভিনো’ রেস্তোরাঁর উদ্যোক্তা এবং পরিচালক।

রন্ধনশিল্পে ২০ বছরের অভিজ্ঞতা নিয়ে এলিয়ানা, র‌্যাডিসনের ‘এক্সিকিউটিভ সৌস শেফ’ আব্দুর রশিদসহ রসুইঘরের অন্যান্য সদস্যদের নিয়ে তৈরি করবেন নানান মুখরোচক খাবার।সন্ধ্যা ভোজের আয়োজনে এসব খাবার পরিবেশিত হবে র‌্যাডিসনের ‘ওয়াটার গার্ডেন ট্যারেস’য়ে। যা বুফে পদ্ধতিতে উপভোগ করতে জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার ৩শ’ টাকা (অন্যান্য সেবা মূল্য বাদে)। আর শুক্রবার থাকবে বিশেষ ব্যবস্থা, যে কারণে জনপ্রতি খরচ হবে ৪ হাজার ১শ’ টাকা (অন্যান্য সেবা মূল্য বাদে)।

হংকং’য়ের ফ্যাশন ব্র্যান্ড জিওর্দানো চতুর্থ বিক্রয়কেন্দ্র খুলেছে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে।এই উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজা ও অতিরিক্ত সচিব মাহবুব রহমান।

আরও ছিলেন, জিওর্দানো’র বাংলাদেশের স্বতন্ত্র স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নীরা ইন্টারন্যাশানের উপদেষ্টা অধ্যাপক লাইজু আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আবদুল্লাহ মোহাইমেন, ডিজাইনার প্রকৌশলী মাকসুদুল হক প্রমুখ।এই বিক্রয়কেন্দ্রে মিলবে টি-শার্ট, পোলো-টিশার্ট, অক্সফোর্ড শার্ট, রিঙ্কেল ফ্রি শার্ট, প্যান্ট, জিন্স, জগার, শর্টস, ক্যাপ, ইনারওয়ার, চশমা, ঘড়ি, জুতাসহ জিওর্দানোর সব পণ্য।

জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন জানান, বনানীর এই বিক্রয়কেন্দ্রসহ রাজধানীতে এখন তাদের চারটি বিক্রয়কেন্দ্র রয়েছে।উদ্বোধন উপলক্ষ্যে সাতদিন জিওর্দানোর সব কেন্দ্রে সব পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় থাকছে।১৯৮১ সালে হংকং-এ প্রতিষ্ঠিত জিওর্দানো’র বাংলাদেশসহ বিশ্বব্যাপী তাদের প্রায় চার হাজার ৮শ’টি বিক্রয়কেন্দ্র রয়েছে।

বিডি প্রেসরিলিস / ১৮ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫