নিজস্ব প্রতিবেদক :: সিএমএসএমই সম্মাননা স্মারক অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলায় এই সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে গত রবিবার শেষ হয়েছে চার দিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে সিএমএসএমই অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা স্মারক দেয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক জামাল মোল্লা বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার, শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আব্দুর রহিম এবং এলিফেন্ট রোড শাখা ব্যবস্থাপক মশিউর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /১০ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫