Follow us

সাশ্রয়ী স্মার্টফোন গ্যালাক্সি এম জিরো১ কোর

 

নিজস্ব প্রতিবেদক :: স্মার্টফোন বিশ্বের শীর্ষস্থানীয় নাম স্যামসাং নিয়ে এলো এর সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন গ্যালাক্সি এম জিরো১ কোর। দেখে নেয়া যাক যে কি কি কারণে কিনতে পারেন গ্যালাক্সি সিরিজের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন।

সাশ্রয়ী দাম
স্মার্টফোনের চড়া দামে অনেকেই হিমশিম খেয়ে থাকেন। আবার কোন কোম্পানির স্মার্টফোন কিনবেন তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আর সে কারণেই স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এম জিরো১ কোর। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এম জিরো১ কোরের ১/১৬ জিবি’র ভ্যারিয়েন্ট, আর মাত্র ৭,৯৯৯ টাকায় ২/৩২ জিবির ভ্যারিয়েন্ট। এর সাথে গ্যারান্টেড ক্যাশব্যাক সর্বোচ্চ ১,০০০ টাকা দাম কমে সর্বনিম্ন ৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে গ্যালাক্সি এম জিরো১ কোর।

চমৎকার ক্যামেরা
ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাপারচার এফ/২.২ হওয়ায় অল্প আলোতেও ব্রাইট ও ক্রিস্টাল-ক্লিয়ার ছবি তোলা যাবে। তাছাড়া, রিয়ার ক্যামেরায় ফ্ল্যাশের ব্যবহারে লো-লাইটে ১০৮০ পিক্সেলে অনায়াসে ভিডিও করার সুবিধাও থাকছে। ৫ মেগাপিক্সেলের অ্যাপারচার এফ/২.৪ -এর ফ্রন্ট ক্যামেরায় চমৎকার সেলফি তোলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা যাবে।

আপডেটেড গুগল অ্যাপ্লিকেশন ও অ্যান্ড্রয়েড ১০ গো
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে স্যামসাং ইউআই ২.১ এর পাশাপাশি থাকছে অ্যান্ড্রয়েড ১০ গুগল গো। গুগল গো খুবই লাইটওয়েট হওয়ায় খুব সহজে ও দ্রুততার সাথে ফাইল ম্যানেজমেন্ট ও ফাইল শেয়ার করা যাবে। এছাড়াও, আছে অ্যাসিস্ট্যান্ট গো, জিমেইল গো, ম্যাপস গো এবং ইউটিউব গো। প্রতিটি খুব অল্প আকারের হওয়ায় ভাবতে হবে না স্পেস নিয়েও। এসব ফিচারের সাথে আছে স্মার্ট ম্যানেজার, অ্যাডাপ্টিভ টাইম আউট, ডার্ক মোড, স্মার্ট কপি পেস্টের মতো বেশ কিছু কার্যকর ফিচার।

চমৎকার ডিসপ্লের সাথে অনন্য পারফরমেন্স
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর স্মার্টফোনটি’তে আছে ১৮.৫: ৯ রেশিওর ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। কোয়াড কোর মিডিয়াটেক ৬৭৩৯ প্রসেসর ও পাওয়ারভিআর জিই৮১০০ জিপিইউ’র সাথে ফোনটি সর্বোচ্চ ১.৫ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ফোনটিতে ডুয়াল ফোরজি সিমের পাশাপাশি তৃতীয় স্লটে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। মাত্র ১৫০ গ্রাম ওজনের এ ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও আছে।

৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
গ্যালাক্সি এম জিরো১ কোরে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় ব্যাটারির ব্যাকআপ নিয়ে আর দুশ্চিন্তায় পড়তে হবে না। ইউআই এর চমৎকার অপটিমাইজেশনে ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়েও আর ভাবতে হবে না।

বিডি প্রেসরিলিস /২৪ অক্টোবর ২০২০ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫