Follow us

সহজ ফুডে যুক্ত হলো ফুড চেইন এশিয়া

 

নিজস্ব প্রতিবেদক :: ফুড চেইন এশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো সহজ ফুড। সম্প্রতি, ম্যানহাটন ফিশ মার্কেটে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির ফলে, এখন থেকে ফুড চেইন এশিয়ার ম্যানহাটন ফিশ মার্কেট, টনি রোমা’স, জনি রকেটস এবং সেকেন্ড কাপ কফি থেকে খাবার অর্ডার করতে পারবেন সহজ ফুড ব্যবহারকারীরা।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন এবং ফুড চেইন এশিয়া লিমিটেডের সেলসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তানভীর কিশোয়ার। এছাড়াও, অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সহজ ফুডের পরিচালক ফারজানা শারমীন বলেন, ‘সবসময় আমাদের প্রচেষ্টা থাকে ব্যবহারকারীদের নতুন সব সুবিধা প্রদান করা। এটা আমাদের লক্ষ্য। আমরা ব্যবহারকারীদের জীবনকে সহজ করে তুলতে চাই। ম্যানহাটন ফিশ মার্কেট, টনি রোমা’স, জনি রকেটস এবং সেকেন্ড কাপ কফি ঢাকার ফুডিজদের কাছে অনেক জনপ্রিয়। তাই, আমরা এ রেস্টুরেন্টগুলোকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছি। এখন আমাদের ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ অনুযায়ী এ রেস্টুরেন্টগুলো থেকে খাবার অর্ডার করতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ০৪ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫