Follow us

রাজধানীতে চার দিনব্যাপী থাই মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী থাই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী থাই বাণিজ্য মেলা। বুধবার (২৭ মার্চ) সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

‘টপ থাই ব্র্যান্ডস-২০১৯’ শিরোনামে থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় প্রদর্শকদের মধ্যে রয়েছে থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশি সেসব প্রতিষ্ঠান যারা থাই পণ্য আমদানি করছে অথবা থাই প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে ব্যবসায় জড়িত রয়েছে। মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল ও ফেব্রিক, অন্তর্বাস, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, সজ্জা সংক্রান্ত পণ্য ও শিশু পণ্য।

মেলার পাশাপাশি বাণিজ্য বিষয়ক দফতর এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করছে থাই ফুড ফেস্টিভ্যাল।

মেলার আয়োজকরা জানান, বেশ আগে থাইল্যান্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছিল। এটি ছিল থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রয়াস। ওই মেলা বাংলাদেশ-থাইল্যান্ড উভয় পক্ষের জন্যই সফল আয়োজন হিসেবে বিবেচিত হয়েছিল। বাংলাদেশের অনেকেই ওই মেলার মাধ্যমে ব্যবসার নতুন সুযোগ খুঁজে নিতে সক্ষম হয়েছিলেন। সেই সাফল্যের রেশ ধরে প্রতি বছর এই মেলা আয়োজিত হচ্ছে।

বিডি প্রেস রিলিস/৩০ মার্চ ২০১৯/ এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫