Follow us

মিডরেঞ্জের নতুন ফোন আনল স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক :: বাজারে নতুন ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ১২ নাচো। সম্প্রতি ইউরোপের বাজারে ফোনটি বিক্রির শুরু হয়েছে। এটি একটি মিডরেঞ্জের ফোন।নতুন এই ফোনে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে ও কোম্পানির তৈরি এক্সিনোস প্রসেসর। এছাড়াও গ্যালাক্সি এ১২ নাচো ফোনে বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে স্যামসাং।স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর দাম ১৭৯ ইউরো। সাদা, কালো ও লাল রঙে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই জার্মানিতে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। ১৩ অগাস্ট সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে।

স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে ৭২০x ১৫৬০ পিক্সেলস রেজিলিউশন থাকছে। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনোস ৮৫০ চিপসেট। এর সঙ্গেই ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ দিয়েছে স্যামসাং। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও ১টিবি বাড়িয়ে নেওয়া সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এর উপরেই কোম্পানির নিজস্ব ওয়ান ইউআই স্কিন চলবে।

স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ১২ নাচোর পিছনে রয়েছে মোট চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গেই রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং।

বিডি প্রেসরিলিস / ১৬ আগস্ট ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫