নিজস্ব প্রতিবেদক :: বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘ওয়াই১২এস’। মাত্র ১২ হাজার ৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনে ভিভো যুক্ত করেছে সাইড ফিঙ্গার-প্রিন্ট প্রযুক্তি। সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ফলে মাত্র একবারের চার্জেই এই ফোনে ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং এবং ৮ ঘণ্টার ওপরে গেম খেলা যাবে।
এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ-স্ক্রিন ০.৩২ সেকেন্ডে ফোন আনলক করা যাবে। ৬ দশমিক ৫১ ইঞ্চির হেলো-ফুলভিউ ডিসপ্লের এই স্মার্টফোনটির র্যাম ও রম যথাক্রমে ৩ জিবি এবং ৩২ জিবি। ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুইটি ক্যামেরা।
ভিভোর ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘ওয়াই১২এস এর প্রি-বুকিংপর্বেই ব্যাপক সাড়া পেয়েছি। বাজারেও ভালো সাড়া পাবো বলে আশা করছি। ওয়াই১২এস মূলত তাদের ফোন; স্টাইলিশ টেকনোলজির স্মার্টফোন যাদের সাধ্যের মাঝে প্রয়োজন।’ফানটাচ ওএস১১ চালিত ভিভো ওয়াই১২এস দেশের বাজারে পাওয়া যাচ্ছে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু রঙে।
বিডি প্রেসরিলিস /২২ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫