Follow us

বিপ্রপার্টির সঙ্গে মীর হোল্ডিংস লিমিটেডের চুক্তি স্বাক্ষর

 

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ধানমন্ডিতে যারা আবাসন খুঁজছেন, তাদের জন্য সেরা বিনিয়োগ হতে পারে ১০ তলার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মীর ক্রিস্টাল আনোয়ার ভিলা।

মহামারীর এসময়ে নিজের একটি বাড়ি থাকার গুরুত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। এ কথা মাথায় রেখেই বিপ্রপার্টি.কম লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে মীর হোল্ডিংস লিমিটেডের সাথে। নতুন এ চুক্তির ফলে মীর ক্রিস্টাল আনোয়ার ভিলার ১০টি ইউনিট বিপ্রপার্টির মাধ্যমে সরাসরি ক্রয় করা যাবে।

অত্যাধুনিক এ অ্যাপার্টমেন্টের প্রতি ফ্লোরে আছে ৩টি ইউনিট- যার প্রতিটির আয়তন ২৮৬২-৩১৫১ বর্গফুট। বিলাসবহুল এ অ্যাপার্টমেন্টে পাবেন খোলা জায়গা, প্রতি ইউনিটের জন্য ৩টি পার্কিং স্পেস, উচ্চ মানসম্পন্ন লিফটসহ আরো কিছু দুর্দান্ত সুবিধা।

গত ২ নভেম্বর মীর গ্রুপের গুলশান ১ এর অফিসে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিপ্রপার্টি থেকে জেনারেল ম্যানেজার রেজবীন আহসান এবং মীর হোল্ডিংস লিমিটেডের থেকে ডিরেক্টর মেহরীন নাসির চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন বিপ্রপার্টির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার খায়রুল আলম, বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ রাতুল বিন রহমান এবং মীর হোল্ডিংস লিমিটেডের হেড অফ হিউম্যান রিসোর্স, অ্যাডমিন অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স রিয়াজ মাহমুদ।

এ চুক্তির ব্যাপারে বিপ্রপার্টির জেনারেল ম্যানেজার রেজবীন আহসান বলেন, এমন দারুণ একটি প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। ধানমন্ডি ঢাকার উন্নত ও আধুনিক এলাকাগুলোর মধ্যে একটি হওয়ায় এখানে লাভজনক বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রেসরিলিস /০৫ নভেম্বর ২০২০ /এমএম     


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫