Follow us

বিডি এক্সট্রিম আসছে অদম্য সাহসী তরুণ-তরুণী খুঁজতে

 

নিজস্ব প্রতিবেদক :: “অদম্য সাহস! তবে গর্জে ওঠো” এই স্লোগান নিয়ে ত্রয়ী গ্রুমিং নিয়ে আসছে তরুণ সমাজকে মেলে ধরার এক অনন্য রিয়ালিটি শো ‘বিডি এক্সট্রিম’। এ রিয়ালিটি শো এর ভিডিও টিজার উন্মোচন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো গত ৩১ মার্চ ২০২১, ত্রয়ী গ্রুমিং একাডেমিতে।

তারুণ্যের অদম্য সাহস আর অসাধারণ মেধা, এই কথাটা মাথায় রেখে এই রিয়ালিটি শোটি সাজানো হচ্ছে। বিভিন্ন চ্যানেল এ বিভিন্ন সময় এ ধরণের প্রয়াস চোখে পড়লেও এ প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা সম্পূর্ণ রিয়ালিটি শো। মূলত সারাদেশে ছড়িয়ে থাকা অদম্য সাহসী ছেলে মেয়েদের এক জায়গায় নিয়ে এসে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদের তুলে ধরা এ রিয়ালিটি শো এর উদ্দেশ্য। আমাদের পার্শবর্তী দেশসহ আরো উন্নত দেশগুলোতে এধরণের রিয়ালিটি শো দেখা গেলেও আমাদের দেশে এটাই প্রথম। আমরা খুঁজে বেড়াবো প্রচন্ড সাহস আর ব্যতিক্রমী মেধার ছেলে মেয়েদের যারা আমাদের দেশকে আগলে রাখবে আর নেতৃত্ব দেবে সামনের দিনগুলোতে।

১ম রাউন্ডে ৪টি এপিসোড থাকবে যেখানে আবেদনকারীরা প্রথম বারের মতো অডিশন দিবে। এই অডিশনটি দেশের সব স্বনামধন্য ব্যক্তিবর্গরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন যাদের মধ্যে খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, পুলিশ, আর্মি, মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন। এই অডিশনটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক জিম ট্যাপআউট ফিটনেসে অনুষ্ঠিত হবে।

২য় রাউন্ডটি অনুষ্ঠিত হবে নির্বাচিত ১৬ জন ছেলে এবং ১৬ জন মেয়ে নিয়ে যারা ৪টি দলে বিভক্ত হয়ে ৪ জন টিম লিডারের তত্ত্বাবধানে দুর্ধর্ষ সব খেলায় অংশ নিবেন। দ্বিতীয় রাউন্ড এর এই ৯/১০টি এপিসোড ধারণ করা হবে ঢাকার বাইরের আউটডোর লোকেশনে, যার মধ্যে থাকছে অ্যাডভেঞ্চারের সব আয়োজন।

টিম লিডার পরিচিতি :
ক) আদীব হোসেন, ব্যাংকার
খ) আসিফ নূর, ব্যবসায়ী এবং ফিলান্ট্রোপিস্ট
গ) অন্তু করিম, অভিনেতা
ঘ) সুমাইয়া চৌধুরী, মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লোয়েন্সার

অনুষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা হবে এবং বিভিন্ন টুইস্ট এবং মজার ঘটনা দিয়ে সাজানো হবে। প্রতিটি এপিসোড ড্রোনসহ কম বেশি ৮/১০টি ক্যামেরা ব্যবহার করা হবে। রাতের বেলা বেশ কিছু এপিসোড থাকবে যা গহীন জঙ্গলে চিত্রায়িত করা হবে। গাজীপুর, সিলেট এবং কক্সবাজারে এই অ্যাডভেঞ্চার এপিসোডগুলো ধারণ করা হবে।

আগামী ২ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে ১৮ থেকে ২৯ বছর বয়সী যে কেও এখানে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন লিংকটি বিডি এক্সট্রিম ফেসবুক পেজে পাওয়া যাবে। ফেসবুক : www.facebook.com/bdextreme

বিডি প্রেসরিলিস / ১ এপ্রিল ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫