Follow us

বাংলাদেশের বাজারে আসার অপেক্ষায় গতিদানব ইনফিনিক্স হট ১০

 

নিজস্ব প্রতিবেদক :: খুব কম সময়ের মধ্যেই শীর্ষস্থানীয় হয়ে উঠা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের এক পরিচিত নাম হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে ট্রেন্ডি ও আপ-টু-ডেট রাখতে সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ও স্টাইলিশ ডিজাইনের অত্যাধুনিক ফিচার নিয়ে আসাই এর পেছনের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এরই মধ্যে জানা গেছে, ইনফিনিক্স তাদের সফল ‘হট’ সিরিজে নতুন এক স্মার্টফোন সংযোজন করতে যাচ্ছে। শিগগিরই বাজারে আসতে যাওয়া ইনফিনিক্সের নতুন ‘হট ১০’ স্মার্টফোনটিতে ইতোমধ্যে ব্যবহারকারীদের নজর পড়েছে। অত্যাধুনিক ফিচার ও মিডিয়া টেক হেলিও জি৭০ চিপসেটের হট ১০ নতুন স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার সব কাজ প্রায় চুড়ান্ত করে ফেলেছে ইনফিনিক্স। ধারণা করা হচ্ছে মোবাইল গেমে আগ্রহী ও বিচক্ষণ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কার্যত এক স্বর্গ হবে এ স্মার্টফোনটি।

ডিভাইসের দাম ক্রেতাদের নাগালে মধ্যে রেখেই ফোনটিতে হাই-টেক গেমস খেলার সুবিধা নিয়ে এসেছে ইনফিনিক্স। এ কারণে প্রতিষ্ঠানটি স্মার্টফোনের বাজারে শীর্ষ স্থানে উঠে আসতে পেরেছে। হট ১০ নিয়ে ব্যবহারকারীদের বেশি প্রত্যাশার কারণ হলো ফোনটি শুধু জি৭০ গেমিং প্রসেসরই ব্যবহার করা হয়নি সেসঙ্গে এতে ৫২০০ এমএএইচের বিশাল ব্যাটারি থাকবে।

নতুন এ ফোনটির ক্ষেত্রে যে বিষয়টিকে সবচেয়ে বড় মনে করা হচ্ছে তা হলো এতে থাকা উন্নতর গেমিং অভিজ্ঞতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। ডিজাইনের ক্ষেত্রেও হট ১০-এ আগের চেয়ে আরো দারুণ সব পরিবর্তন আনা হয়েছে। সত্যিকারের বিরামহীন ভিউইং অভিজ্ঞতা দিতে এতে ৬.৭৮ ইঞ্চির এইচডি + ইনফিনিটি-ও ডিসপ্লে সংযোজন করা হয়েছে।

সর্বোপরি, নতুন ফিচার নিয়ে বাজারে আসতে যাওয়া ইনফিনিক্সের নতুন হট ১০ নিয়ে ক্রেতাদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ব্যবহারকারীদের জন্য আরো নতুন কি কি সব ফিচার নিয়ে আসতে যাচ্ছে ইনফিনিক্স তা জানার জন্য অপেক্ষায় থাকুন।

বিডি প্রেসরিলিস /০১ নভেম্বর ২০২০ /এমএম      


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫