নিজস্ব প্রতিবেদক :: বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর বার্ষিক সেলস কনফারেন্স-২০১৯ গত ১১ জানুয়ারি গাজীপুরের “বেজ ক্যাম্পে” অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বসুন্ধরা এলপি গ্যাসের সেলস এবং মার্কেটিং টিম বসুন্ধরা হেড কোয়ার্টার-২ থেকে সর্বমোট ১৫০ জন যাত্রা শুরু করে গাজীপুরে অবস্থিত “বেজ ক্যাম্পে”র উদ্দেশ্যে। মূলত টিম বিল্ডিং, গ্রুপ এক্টিভিটির সাথে সাথে প্রাণ খুলে আনন্দ করার জন্য বেজ ক্যাম্পকে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর সেলস হেড জাকারিয়া জালাল। তিনি সবাইকে স্বাগত জানিয়ে কোম্পানির গত বছরের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি ২০২০ সনের কর্মপরিকল্পনাও ঘোষণা করেন। ২০১৯ সালের ব্যবসায়িক সাফল্যের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
শনিবার আয়োজিত হয় সেলস কনফারেন্স, সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ন অবদানের জন্য সেরা পারফর্মার স্বীকৃতি প্রদান করা হয়। সেরা পারফর্মারদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান আতাউর রাহমান (এজিএম, সেলস, সাউথ উইং), নূর কুতুব উল আলম (এজিএম, সেলস, সাউথ উইং)।
বিডি প্রেসরিলিস /১৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫