নিজস্ব প্রতিবেদক :: সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিক-এর মিরপুর শাখার রুকু, মুন্নি, আসমা, রাজিব, আঁখির জন্য গত ১৩ ফেব্রুয়ারি ছিলো অন্যরকম খুশির একটি দিন। এই শিশুরা তাদের আরো সহপাঠীর সাথে বইমেলায় ঘুরতে এসে উপহার হিসেবে বিকাশের পক্ষ থেকে পেয়েছে নতুন বই।মেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে বিকাশ এবং পাঠকদের কাছ থেকে পাওয়া বই সুবিধাবঞ্চিত এই শিশুদের হাতে তুলে দেয়া হয়।
বইমেলা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রম লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেবে বিকাশ।একই সঙ্গে মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের এই বই প্রদান কার্যক্রমে আগ্রহী করতে মেলা প্রাঙ্গনে বই সংগ্রহ কেন্দ্র তৈরি করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “এই উদ্যোগের মাধমে মেলায় আসা পাঠক-ক্রেতা-লেখক-দর্শনার্থীদের সঙ্গে নিয়ে আমরা যত বেশি বই সংগ্রহ করতে পারব, সারাদেশের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুসহ নানান বয়সের পাঠকদের কাছে তত বেশি বই পৌঁছে দিতে পারব।”
অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যে স্কুল চালাই, সেখানে সেই অর্থে লাইব্রেরি নেই। তাই ওদের জন্য বই দেয়ার বিকাশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”সন্তানদের জন্য বই কেনার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও একটা করে বই কিনে বিকাশে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিডি প্রেসরিলিস /১৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫