নিজস্ব প্রতিবেদক :: অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মূল্য পরিশোধে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।গতবারের মেলার ধারাবাহিকতায় এবারও এ সুবিধা দিচ্ছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।মঙ্গলবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাশ পেমেন্টে মেলা চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন।
বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক অফার নেওয়া যাবে।২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বইমেলায় বিকাশ পেমেন্টে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।এবারের বই মেলায় প্রায় ৯০ শতাংশ স্টলে বিকাশ পেমেন্ট করা যাচ্ছে।
মেলা প্রাঙ্গনে আছে বিকাশের বুথ, যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তারা জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন। গ্রাহকদের সুবিধার্থে বইমেলা প্রাঙ্গনেই আছে ক্যাশ ইন ও ক্যাশ আউটের ব্যবস্থা।বই মেলায় প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদেরকেও বইমেলার আনন্দে মাতিয়ে তুলতে বই প্রদান কর্মসূচী গ্রহণ করেছে বিকাশ ।
অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় রায়ের বাজার ও মিরপুর স্কুলসহ ঢাকা, কুমিল্লা, বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় লাইব্রেরি, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ হাজার বই দেবে বিকাশ।বিকাশের সঙ্গে মেলায় আসা পাঠক-দর্শনার্থীরাও অংশ নিতে পারবেন এই বই প্রদান কর্মসূচিতে।
এ জন্য মেলা প্রাঙ্গনেই থাকছে বই দেওয়ার ব্যবস্থা। যে কেউ তার পছন্দ অনুসারে নতুন বা পুরাতন বই বই প্রদান বুথে এসে দিতে পারবেন। প্রতি সপ্তাহে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গনে এসব বই তুলে দেওয়া হবে।মেলার পাঠক-লেখক-ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিকাশের সৌজন্যে আছে বসার ব্যবস্থা। আছে বিনামূল্যে নিরাপদ পানি ও চা-কফির ব্যবস্থাও।
বিডি প্রেসরিলিস /০৪ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫