Follow us

ফোন প্রি-অর্ডারে ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক :: বাজারে ‘আরএক্স৭ মিনি’ মডেলের ফোন আনছে ওয়ালটন। ফোনটি প্রি-অর্ডারে পুরস্কার হিসেবে মিলবে ক্যাশব্যাক।ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ফোনটির রেগুলার দাম ৮ হাজার ৭৯৯ টাকা। তবে প্রি-অর্ডারে মিলবে এক হাজার টাকার ক্যাশব্যাক। ইপ্লাজায় বিকাশ কিংবা ব্র্যাক ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩৯৯ টাকা ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ফোনটির দাম পড়বে ৭ হাজার ৪০০ টাকা।

স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল।ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে। এতে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ গতির কর্টেক্স-এ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ গিগাবাইটের স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।ফোনটি মিডনাইট পার্পল, মিডনাইট ব্লু ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে। চলতি মাসেই ফোনটি বাজারে আসবে।

বিডি প্রেসরিলিস / ১৫ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫