Follow us

দেশে রেডমি নোট ১০এস আনল শাওমি

নিজস্ব প্রতিবেদক :: শাওমি বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন ‘নোট ১০এস’ উন্মোচন করেছে। স্লিক ডিজাইন, অসাধারণ ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স ও স্মুথ ডিসপ্লে দিয়ে রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো’র মাঝামাঝি একটা ডিভাইস হিসেবে রেডমি নোট ১০এস আনা হচ্ছে। বাংলাদেশের বাজারে রেডমি নোট ১০এস প্রথম ডিভাইস যা আসছে মিইউআই ১২.৫ সংস্করণে; সর্বাধুনিক ও সহজ এই মিইউআই সংস্করণ স্মার্টফোন ব্যাবহারের নতুন অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যা কিছু করি আমাদের মি ফ্যানদের কথা বিবেচনা করেই করি। রেডমি ডিভাইস দিয়ে আমরা প্রযুক্তিকে আরও সহজলভ্য ও গণতান্ত্রিক করার কাজ করে যাচ্ছি। আমাদের নোট সিরিজ গ্রাহকদের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছে। শাওমির দর্শন সেরা দামে সেরা উদ্ভাবন গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি স্মার্টফোন ইন্ডাস্ট্রির গেইম চেঞ্জার হিসেবে অগ্রণী ভূমিকা পালন করা। সেই ধারাবাহিকতায় আমরা অসাধারণ ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্সের রেডমি নোট ১০এস উন্মোচন করেছি।

ফোনটিতে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৯৫ প্রসেসরের সঙ্গে আছে ৬৪ মেগাপিক্সেলে ক্যামেরা এবং সর্বনিম্ন ৬ জিবি র‍্যামের সমন্বয় রয়েছে। সর্বোচ্চ মানের ছবি প্রক্রিয়াকরণের মাধ্যমে যারা গেইমিং কিংবা ফটোগ্রাফি করতে চায়, তাদের জন্য ডিভাইসটি উপযুক্ত হবে। নতুন মিইউআই ১২.৫ ব্যবহারকারীকে দেবে অ্যাপ ব্যবহারের স্বাধীনতা।’

রেডমি নোট ১০এস স্মার্টফোনটি দেশের বাজারে ওনিক্স গ্রে, পেবল হোয়াইট ও ওশান ব্লু রঙে পাওয়া যাবে। আগামী ১২ জুন থেকে দেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে রেডমি নোট ১০এস। ফোনটির ৬+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা, ৬+১২৮ জিবির দাম ২৪,৯৯৯ টাকা।

বিডি প্রেসরিলিস / ১০ জুন ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫