Follow us

টেসলায় ‘কাস্টম সাউন্ড’

 

নিজস্ব প্রতিবেদক :: খুব শিগগিরই গাড়ির হর্ন ও অন্যান্য শব্দ নিজের ইচ্ছানুযায়ী পাল্টে দিতে পারবেন টেসলা ব্যবহারকারীরা, জানিয়েছেন ইলন মাস্ক। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, টেসলা ব্যবহারকারীরা যাতে গাড়িতে গতির গতানুগতিক শব্দের পরিবর্তে ঘোড়ার খুরের আওয়াজ, বাতাসের শব্দ ইত্যাদি ব্যবহার করতে পারেন সে বিষয়টি নিয়ে কাজ করছেন মাস্ক।

টেসলার প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, ব্যবহারকারীদের জন্য টেসলাতে ‘কাস্টম সাউন্ড আপলোড’ সুবিধা আনার ব্যাপারেও ভাবছেন তিনি। এতে করে চাইলে নিজের পছন্দমতো যে কোনও শব্দ গাড়িতে আপলোড করে নিতে পারবেন টেসলা ব্যবহারকারী। তবে বিষয়টি এরকম হলে তা রাস্তার অন্যান্য চালকদের জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এনগেজেট।

সমস্যাটি এড়াতে টেসলায় ‘রিজিওনাল রিকয়ারমেন্ট’ যোগ করা হতে পারে বলেও জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইটটি। ‘রিজিওনাল রিকয়ারমেন্ট’ যোগ হলে শুধু নির্দিষ্ট কিছু পরিস্থিতি বা গতিতে নিজের পছন্দের শব্দ গাড়িতে ব্যবহার করতে পারবেন টেসলা ব্যবহারকারীরা।

বিডি প্রেসরিলিস / ১২ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫