Follow us

টিভিএস অ্যাপাচি বাইকে বিএমডব্লিউর ইঞ্জিন

 

নিজস্ব প্রতিবেদক ::  টিভিএস ভারতের বাজারে ৩১০ সিসির নতুন অ্যাপাচি মডেল আনছে। অ্যাপাচি আরআর মডেলটি ৩০ আগস্ট দেশটির বাজারে ছাড়া হবে।নতুন রিফাইন ইঞ্জিনে আসবে এই স্পোর্টস বাইক।নতুন মডেলে থাকছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এছাড়াও কিছু ক্ষেত্রে রঙের পরিবর্তন করতে চলেছে কোম্পানি।

বর্তমানে ৩১৩ সিসির সিলিন্ডার দেওয়া রয়েছে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেলে। বিএমডব্লিউ জি ৩১০ আর ইঞ্জিন শেয়ার করছে এই বাইক। ফলে রিফাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বাইকারদের। ৯৭০০ আরপিএমে ৩৪ বিএইচপি পাওয়ার দেয় এই ইঞ্জিন। ৭৭০০ আরপিএমে ২৭.৩ এনএম টর্ক দেয় বাইক। যা এক কথায় অনবদ্য।

২০২০ সালে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছিল বাইকে। চারটে রাইডিং মোড দেওয়া হয়েছিল বাইকে। আরবান, ট্র্যাক, স্পোর্টস, রেইন এই চার মোডে চালানোর সুবিধা দিচ্ছিল অ্যাপাচে। নতুন টিএফটি স্ক্রিনে দেওয়া হয়েছিল ব্লুটুথ কানেকটিভিটি।

সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এই বাইকে। অটো ব্লগাররা বলছেন, নতুন করে অ্যাপাচের এই বাইক নিয়ে সেরকম আগ্রহ নেই বাইকারদের। একই দামের মধ্যে এখন এসে গেছে একাধিক অপশন। লুকের সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে বাড়তি ফিচার। যা বাইকারদের কাছে আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২২ আগস্ট ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫