Follow us

চালকদের জন্য বিনামূল্য জীবন বীমা দিবে ড্রাইভিল

 

নিজস্ব প্রতিবেদক :: রাইড শেয়ার সবার জন্য স্বস্তির সেবা। সেই সেবায় এবার একাধিক নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে আমেরিকান ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানী ‘ড্রাইভিল’।

এরমধ্যে দেশে প্রথমবারের মতো রাইড শেয়ার করা চালকদের জন্য ফ্রি জীবন বীমা প্রদানের উদ্যোগ নিচ্ছে ‘ড্রাইভিল’। এদেশে রাইড শেয়ার জনপ্রিয় হলেও চালকদের জন্য অনেক সময় ঝুঁকি হয়ে দাঁড়ায় বিভিন্ন অপ্রত্যাশিত পরিস্থিতি। সেই বিষয় বিবেচনা করে ‘ড্রাইভিল’র এই উদ্যোগ।

ড্রাইভিল এর ফ্রি জীবন বীমা সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা । বাংলাদেশে রাইড শেয়ারকারি প্রতিষ্ঠান হিসেবে খুব শিগগিরই আত্নপ্রকাশ করতে যাচ্ছে ড্রাইভিল।

এই ফ্রি জীবন বীমাটি ড্রাইভিল এর সকল চালকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানা যায়। ২০১৯ সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অফলাইন সার্ভিস দিয়ে যাত্রা শুরু করে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কোম্পানী ড্রাইভিল।

শুরুর দিকে কিছুটা সমস্যায় পড়লেও খুব সহজেই বিভিন্ন শহরে বিস্তার করতে পেরেছেন তাদের সেবাটি। কোম্পানীটি গত এপ্রিল এ শুরু করার কথা থাকলেও বর্তমান মহামারী কোভিড-১৯ এবং আনুসাঙ্গিক কিছু কারণে শুরু করা হয়নি। তবে সরকারের নির্দেশ এবং করোনা পরিস্থিতি শীথিল হলেই কাজ শুরু করতে চায় ড্রাইভিল।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এই কোম্পানীর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়াহিদ উজ্জল একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক। তিনি বলেন, ‘আমার কাছে আমার সকল চালক ভাইদের নিরাপত্তা সবার আগে।

আমাদের সাথে যারা কাজ করবেন আল্লাহ না করুন তারা যদি কোন রকম দুর্ঘটনায় পড়েন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। ড্রাইভিল এর সেবা ঢাকা থেকে শুরু হয়ে সারা বাংলাদেশে এক যোগে চলবে। আমাদের সেবাটি ২০২২ সালের মধ্যে নেপাল, ইউনাইটেড আরব আমিরাতসহ বেশকিছু দেশে সম্প্রসারিত হবে।’

জীবন বীমার জন্য প্রতি মাসে আপনাকে ড্রাইভিল এর কাছে আপনার ড্রাইভিং রিপোর্ট জমা দিতে হবে। কোন অনিরাপদ ড্রাইভিং, দ্রুত গাড়ি চালানো কিংবা ট্রাফিক আইন অমান্য করার কারনে যদি কোন মামলা হয়, সেক্ষেত্রে জীবন বীমাটি বাতিল বলে গণ্য হবে। পুনরায় জীবন বীমা স্বক্রিয় করতে অপেক্ষা করতে হবে কমপক্ষে ৬০ থেকে ৯০ দিন।

মোহাম্মদ ওয়াহিদ উজ্জ্বল আরো বলেন, ‘জীবন বীমাটি আমাদের পরিবারদের একটু হলেও সহযোগিতা করবে, তাই বলে মৃত্যু আমাদের কারও কাম্য নয়। সবাইকে নিরাপদ এবং আইন অমান্য না করারও অনুরোধ জানাচ্ছি।’

বিডি প্রেসরিলিস / ১৭ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫