Follow us

গ্রন্থমেলায় ইমনের সায়েন্স ফিকশন বই ‘এনিয়ান’

 

নিজস্ব প্রতিবেদক ::  অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমনের সায়েন্স ফিকশন বই ‘এনিয়ান’। বইটি প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন আলতাফ প্রধান সুজন। গ্রন্থমেলার ৬৮৮-৬৮৯ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমন বলেন, ‘সায়েন্স ফিকশন বই ‘এনিয়ান’ মূলত এলিয়েন নিয়ে লেখা। যারা সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন তাদের পছন্দ হবে ‘এনিয়ান’। আর আমি চেষ্টা করেছি সহজ ভাষায় লিখতে। যেন বড়দের পাশাপাশি ক্ষুদে পাঠকরাও বইটি পড়তে পারে। আশা করি, বইটি সব ধরনের পাঠকের ভালো লাগবে।’গ্রন্থমেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে লেখকের নতুন বই ‘এনিয়ান’। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। তবে মেলায় চলছে ২৫% ছাড়।

এর পাশাপাশি গ্রাফোসম্যান পাবলিকেশনে নাজমুল হক ইমনের আরো বই রয়েছে। ইউটিউবার, ভূত ভিলা, গাধার আন্ডা, থ্রিডি ভূত, বিশুদ্ধ হাসি, ফেইক, সাহাবের গোয়েন্দা বাহিনী রিলোড, অধ্যায় একাদশ, ভূতের বাচ্চা পুটু, সাহাবের গোয়েন্দা বাহিনী রির্টানস, ভূত সোসাইটি, সাহাবের গোয়েন্দা বাহিনীসহ আরো অনেক বই। সবগুলো বই পাওয়া যাচ্ছে গ্রন্থমেলাতে। পাশাপাশি লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমনের বই পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারিতেও।

বিডি প্রেসরিলিস /১১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫