Follow us

খাদ্য ও সুরক্ষা পণ্য মিলছে ‘বেস্ট বাই’-এ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘বেস্ট বাই’-এ চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ প্রয়োজনীয় সব ধরনের ভোগ্যপণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া ক্রেতারা করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বেস্ট বাই এর শোরুমগুলোতে পাচ্ছেন ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মেডিক্যাল হ্যান্ড গ্লোভস, মপ ক্যাপ, সু কাভার, মেডিক্যাল হ্যান্ড গ্লোভস, মেডিকেল এপ্রোনসহ নানান পণ্য। এসব পণ্যসামগ্রী আকর্ষণীয় ছাড়ে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্তমানে দেশজুডে সাধারণ ছুটি চলছে। তাছাড়া জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে সামাজিক দূরত্বসহ নানা ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ দূরহ হয়ে পড়েছে। দেশে চলমান সাধারণ ছুটি ও লকডাউনের মধ্যে মানুষ যেন নিত্য পণ্যের সঙ্কটে না পরে সে জন্যই বেস্ট বাইতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সংযোজন করা হয়েছে।তিনি আরও বলেন, বেস্ট বাই-এ আমরা আমাদের কর্মী ও ক্রেতাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আউটলেটে উপস্থিত সকলেই সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করছেন।

বেস্ট বাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম বলেন, দেশের এ ক্রান্তিকালে বেস্ট বাইয়ে খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য সংযোজন করায় ক্রেতারা হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন। আমরা ক্রেতাদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এমনকি তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা বেশকিছু পণ্য সংযোজন করেছি। ক্রেতারা সহজে দরকারি পণ্যটি সংগ্রহ করতে পেরে সন্তুষ্ট।

তিনি আরও বলেন, রমজান উপলক্ষে বেস্ট বাই দিচ্ছে প্রাণ মিল্ক পাউডারে নির্দিষ্ট প্যাকেটের উপর বিশেষ মূল্য ছাড়। হ্যাপি আওয়ারে বেস্ট বাই এর নির্দিষ্ট শোরুম থেকে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নির্দিষ্ট পণ্য ক্রয় করলেই পাবেন ১০% ছাড়। তাছাড়া নির্দিষ্ট পণ্য ২টি কিনলে ১টি ফ্রি পাবেন ক্রেতারা। তাছাড়া ঘর থেকে বের না হয়ে সহজে পণ্য ক্রয় করতে পারেন সেজন্য আমরা সারা দেশে সকল শোরুম থেকে হোম ডেলিভারি সুবিধা প্রদান করছি।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ২০০টি শোরুম চালু রয়েছে। বেস্ট বাইয়ের শোরুমগুলো প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে।অথবাডটকমের মাধ্যমে অর্ডার করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কাস্টমার কেয়ার সেন্টারে (০৯৬১৩৭৩৭৭৭) যোগাযোগ করে ক্রেতারা বেস্ট বাই থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস /০৩ মে ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫