Follow us

ক্রেতাদের জন্য স্যামসাং বাংলাদেশ’র ‘বছর শেষ অফার বেশ’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক :: আনন্দঘন মুহূর্তের মাধ্যমে বছর শেষ করতে ক্রেতাদের জন্য ‘বছর শেষ অফার বেশ’ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা স্যামসাংয়ের পণ্য কেনার ক্ষেত্রে নিশ্চিত ক্যাশব্যাকসহ উপহার হিসেবে বিভিন্ন গিফট সামগ্রী পাবেন। গ্যালাক্সি এম১১ (৩/৩২ জিবি), গ্যালাক্সি এম২১ (৪/৬৪জিবি) কিংবা গ্যালাক্সি এম২১ (৬/১২৮ জিবি) মডেলের ডিভাইগুলো ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে ১ হাজার টাকা পাবেন।

গ্যালাক্সি এম৩১ ( ৬/৬৪ জিবি) এবং গ্যালাক্সি এম৩১ (৮/১২৮ জিবি) মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে দুই হাজার টাকা পাবেন। এছাড়াও, গ্যালাক্সি নোট ১০ লাইট (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস কেনার ক্ষেত্রেও ক্রেতারা পাঁচ হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও, এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা উপহার হিসেবে পেতে পারেন গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি অ্যাক্টিভ ওয়াচ ২, গ্যালাক্সি ওয়াচ ফিট ২, টুইন উইন (বিনামূল্যে একই মডেলের অন্য একটি স্মার্টফোন পাবেন), স্যামসাং ওয়াশিং মেশিন, স্যামসাং ইনভার্টার ফ্রস্ট রেফ্রিজারেট এবং স্যামসাং এইচডিটিভি। এসএমএস ও উইন মোডালিটির মাধ্যমে ক্রেতারা কী গিফট পাবেন তা নির্বাচন করা হবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বৈশ্বিক মহামারির এই প্রতিকূল সময়ে ক্রেতাদের মাঝে বছর শেষের আনন্দ ছড়িয়ে দিতে দুর্দান্ত অফার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ক্রেতারা যেনো এই দুর্যোগপূর্ণ বছরটিকে ইতিবাচকভাবে শেষ করতে পারে সে জন্য আমরা এই ক্যাম্পেইনটি চালু করেছি।

এই ক্যাম্পেইনটিতে, প্রতিটি ক্রয়ের ক্ষেত্রেই ক্রেতারা উপহার হিসেবে বিভিন্ন ধরনের গিফট পাবেন।’ নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে নির্দিষ্ট মডেলের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ১৮ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

বিডি প্রেসরিলিস /০৩ ডিসেম্বর ২০২০ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫