Follow us

করোনা সচেতনতায় মাহবুবুল খালিদের গান

 

নিজস্ব প্রতিবেদক ::  বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা। চীনের উহান থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ছে প্রায় সারা বিশ্বে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। তবে একটু সচেতন হলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এজন্য আতঙ্কিত না হয়ে প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনা ভাইরাস প্রতিরোধে যেসব বিষয় মেনে চলা প্রয়োজন, সে সম্পর্কে গান লিখেছেন সমাজ সচেতন ও মানবতাবাদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘করোনাকে ভয় করো না’ শিরোনামের ওই গানটির সুরও দিয়েছেন তিনি।শোন ভাই বন্ধু প্রিয়জন/করোনাকে ভয় করো না/মোকাবেলা করো তারে স্বাস্থ্যবিধি মেনে/‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’/নিশ্চয় আছে মনে/শুধু থেকো সাবধান/হবে না কিছুই হবে না॥ এমন কথায় গানটি শুরু হয়েছে।

সচেতনতামূলক গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার তরুণ শিল্পী। তারা হলেন কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা এবং নওশীন তাবাসসুম স্মরণ। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান।বৃহস্পতিবার মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদ সংগীত’-এ গানটির একটি মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। একই সাথে গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ গানটির অডিও এবং ভিডিও প্রকাশিত হয়েছে।

 

এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, বিশ্বজুড়ে বর্তমানে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। করোনা নিয়ে মানুষের মাঝে ঢুকে গেছে ভয়। কিন্তু সচেতন হলে এ ভাইরাস প্রতিরোধ কঠিন কিছু নয়। এজন্য প্রয়োজন সাধাণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়া। কোয়ারেন্টাইনে থাকা। এই গানটির মাধ্যমে করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। আশা করি গানটি করোনা বিষয়ে সবাইকে সচেতন করবে।‘করোনাকে ভয় করো না’ গানটি মোবাইল ফোনের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা যাবে। এজন্য রবির গ্রাহকদের ডায়াল করতে হবে *8466*202#। আর এয়ারটেল ব্যবহারকারীরা *788*271# ডায়াল করে ওয়েলকাম টিউন সেট করতে পারবেন।
‘করোনাকে ভয় করো না’ গানটির ইউটিউব লিংক: https://youtu.be/QgTYXPuEutE

বিডি প্রেসরিলিস /২০ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫