নিজস্ব প্রতিবেদক :: ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য নিয়ে রাজধানীর উত্তরায় ফ্ল্যাগশিপ শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং। সম্প্রতি উত্তরার-৩ নম্বর সেক্টরের রাজলক্ষীতে শোরুমটি উদ্বোধন করেন প্রাণ গ্রুপে এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
ডেইলি শপিংয়ের ফ্ল্যাগশিপ শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার, বাইসাইকেল, ফুটওয়্যার ও আরএফএল হাউজওয়্যার পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন।
শোরুমে বিভিন্ন পণ্যে আকর্ষনীয় অফার ও নগদ মূল্যছাড়, নির্দিষ্ট পরিমান কোনাকাটায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।
এছাড়া ডেইলি শপিং এর ফ্ল্যাগশিপ শোরুমটিতে শিশুদের জন্য গেম জোনের পাশাপাশি ফুড ও কফি কর্নার রয়েছে। এ বিষয়ে ইলিয়াছ মৃধা বলেন, “ডেইলি শপিং এর উদ্দেশ্য হলো নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য ভোক্তার হাতের নাগালে রাখা।
আমাদের রয়েছে বিশাল পণ্যের সম্ভার যা ক্রেতারা ডেইলি শপিংয়ের মাধ্যমে এক ছাদের নিচ থেকে ক্রয় করতে পারবেন। পাশাপাশি ক্রেতারা এই ফ্ল্যাগশিপ শোরুম পরিদর্শন করে প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কেও ধারণা পাবেন”।
ডেইলি শপিং এর জেনারেল ম্যানেজার গালিব ফাররোখ বখত্, সাপ্লাই চেইন ম্যানেজার মাহবুবুর রশিদ, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুকসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের শোরুম চালু রয়েছে।
বিডি প্রেসরিলিস /০৬ ডিসেম্বর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫